বাংলার কলতলাতে তৃণমূল শ্যাওলা। আর এই শ্যাওলা সাফ করতে পারে মাঠে নামতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) । সাথে রাখছেন ঝাঁটা ব্লিচিং। বুধবার ভগবানপুর ব্লকের বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে এরকমটা ইঙ্গিত দিয়ে দিলেন বিজেপির নতুন সৈনিক। বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্নভাবে তৃণমূলকে আক্রমণ করে গিয়েছেন। তার পুরনো দল এখন তার কাছে একটি কোম্পানিতে পরিণত হয়েছে। সমস্ত সভাতে কমবেশি তিনি একই কথা শুনিয়ে চলেছেন। এবারে তিনি এক ধাপ এগিয়ে তৃণমূলকে শ্যাওলার সঙ্গে তুলনা করে দিলেন।
অধিকারী বাড়ির মেজো সন্তান বললেন,” যেমনভাবে কলতলা বেশিদিন ব্যবহার না করলে শ্যাওলা পড়ে যায়, তার কোনায় কোনায় ব্লিচিং এবং ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হয়। ঠিক তেমনভাবে বাংলার কলতলায় শ্যাওলা জমেছে। এই শ্যাওলা পরিষ্কার করতে হবে আমাদের। আমি এলাকার প্রতিটি কোনায় গিয়ে সভা করব। যদি গাড়ি না থাকে তাহলে পায়ে হেঁটে কিংবা বাইক নিয়ে সভা করব। কোনভাবেই আমাকে আটকানো সম্ভব হবে না।”
অ্যালকেমিস্ট করতে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিং (KD Singh) এর গ্রেফতারির ব্যাপারেও মন্তব্য করতে শোনা গেল তাকে। শাসক দলকে এদিন আক্রমণ করে বলেন,’ এই তৃণমূল কংগ্রেস নেতার সংস্থা বাংলার মানুষকে ঠকিয়েছে। গরিব মানুষকে ঠকিয়েছে। আমি বলব শুধুমাত্র গ্রেফতার না, সম্পত্তি বাজেয়াপ্ত করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট গরিব মানুষের কাছে টাকা ফিরিয়ে দিক।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…