নয়াদিল্লি: ভোটার কার্ড আমাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হয়। দেশের বৈধ নাগরিকের সচিত্র পরিচয়পত্রই হল এই ভোটার কার্ড। ভোটার কার্ডের গুরুত্ব কম-বেশি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু কার্ডের কোনও তথ্য বদলাতে চাইলে তা সহজে ঘরে বসেই অনলাইন থেকে বদলে নেওয়া যায়। কীভাবে?
আসুন, পদ্ধতিগুলি এক নজরে জেনে নেওয়া যাক।…
● প্রথমে www.nvsp.in –এই ওয়েবসাইটে গিয়ে ‘Correction of entries in electoral roll’ অপশন বেছে নিতে হবে।
● এরপর ওয়েবসাইটের উপরে ড্রপ ডাউন মেনু থেকে নিজের ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় সমস্ত জরুরি তথ্য দিতে হবে।
● এবার ভোটার কার্ডে যে তথ্যগুলি বদলাতে হবে বা যে তথ্যগুলি ভুল আছে, সেই বিষয়গুলিতে ক্লিক করুন। এখানে একই সঙ্গে একাধিক তথ্য বা বিষয় সংশোধনের জন্য নির্বাচন করতে পারবেন।
● এরপর নির্বাচিত তথ্যগুলি বদলে তার পরিবর্তে যে যে নতুন তথ্য দিতে চান (নতুন বা পরিবর্তিত ঠিকানা, নামের বানান, বয়স ইত্যাদি), সেগুলি নির্দিষ্ট অংশে প্রদান করুন।
● নির্বাচিত তথ্যগুলি পরিবর্তনের পর এ বার নিজের মোবাইল নম্বর আর ই-মেল দিয়ে দিন।
● বয়স, নামের বানান ইত্যাদি পরিবর্তন করতে হলে প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট-এর স্ক্যান করা প্রতিলিপিটি এই ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে আপলোড করে সাবমিট করে দিন।
● এ বার এই অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া মেল-আইডিতে একটি কনফার্মেশন ই-মেল পাবেন, যার ৩০ দিনের মধ্যে আপনার ভোটার কার্ডের যাবতীয় তথ্য আপডেট হয়ে যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…