রাজ্য

শুভেন্দুর দলত্যাগ নিয়ে চাঞ্চল্য, মুখ খুললেন ভোট কুশলী পিকে

শুভেন্দু অধিকারীর দলত্যাগ নিয়ে এই প্রথমবারের জন্য প্রকাশ্যে মুখ খুলতে দেখা গেল তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরকে। আর মুখ খুলেই এক প্রকার বিস্ফোরক ঘটালেন পিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নির্বাচনী পরামর্শদাতা দাবী করেন, শুভেন্দু যে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, সেটা অনেক আগে থেকেই জানতেন তিনি। আর সে কারণেই গত এক বছর ধরে দলের বিভিন্ন দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

শুভেন্দুর দলত্যাগ প্রসঙ্গে প্রাথমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে পিকে বলেন,”রাজনীতিতে নিজস্ব জায়গা রয়েছে শুভেন্দু অধিকারীর। উচ্চাকাঙ্ক্ষা ভালো। কিন্তু নিজের ক্ষমতার সম্পর্কে ভুল ধারণা করা একেবারেই ভালো নয়। অনেক সময় উচ্চাকাঙ্ক্ষার জন্য অনেকের মনে হতে পারে, দলের সাময়িক ক্ষতিতে আসলে তার ভালো হবে।” এইদিন প্রশান্ত আরও দাবী করেছেন, মমতা সরকারের সাথে প্রতারণা করেছেন শুভেন্দু। তার কথায়,”আমরা খুশি যে উনি সবার সামনে স্বীকার করেছেন যে তৃণমূলে থাকার সময় তার যোগাযোগ ছিল বিজেপির সাথে। নিজেই বলেছেন যে তিনি অমিত শাহের সাথে যোগাযোগ রাখছেন ২০১৪ থেকে। মমতা কিন্তু তবু ওনাকে দল থেকে সরিয়ে দেননি। এখন নিজেকে মমতার স্থানে রাখলে কারও মনে হতেই পারে যে তিনি প্রতরণার স্বীকার হয়েছেন।” তৃণমূলের ভোটকুশলী পিকে এইদিন স্পষ্ট করে দিয়েছেন, শুভেন্দু যে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, তা আগে থেকেই জানতেন তিনি। আর সেই জন্যই সাংগঠনিক স্তরে অনেকটা ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছিল তার।

এইবার প্রশ্ন হল, শুভেন্দু অধিকারীর এইভাবে শাসক শিবির ত্যাগ করা কি তৃণমূলের দলে কোনও প্রভাব ফেলবে? পিকে বলেছেন,যেই কোনও নেতার দলত্যাগই দলের জন্য সাময়িক ক্ষতি। তবে শুধুমাত্র কিছু নেতা দলত্যাগ করেছেন মানে এই নয় যে শেষ হয়ে গেছে দল। তার কথায়, দেড় বছর আগে লোকসভা ভোটের সময়ই প্রধানমন্ত্রী মোদী দাবী করেছেন, যে তৃণমূলের ৪০ জন বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যাবেন। কিন্তু বাস্তবে গিয়েছেন মাত্র ৭ জন। বিহারের ভোট কৌশলী স্বীকার করেছেন যে বাংলায় চলছে দ্বিমুখী লড়াই। তার বক্তব্য,”এই নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তৈরি করেছেন। নেতারা তৈরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026