নিউজ

যদি CAB খুব ভাল হয়, তবে প্রধানমন্ত্রী কেন ভোট দেননি? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন মমতার

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এতদিন কেন্দ্র সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি। এই আইন নিয়ে প্রধানমন্ত্রীর মতামত দাবি করলেন, একইসঙ্গে উত্তরও দিলেন তিনি।

প্রশ্ন তুললেন নাগরিকত্ব সংশোধন বিলের সমর্থনে প্রধানমন্ত্রী নিজে ভোটদান না করায়। মমতা এদিন ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, ‘নাগরিকত্ব আইন যদি এতই ভালো তাহলে প্রধানমন্ত্রী নিজে এর সপক্ষে ভোট দিলেন না কেন?’

আরও পড়ুন : ‘ভুয়ো ভিডিও ছড়িয়ে বিজেপি আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে’ অভিযোগ মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে মমতা জানালেন প্রধানমন্ত্রীর নিজেরই সমর্থন নেই নাগরিকত্ব আইনের প্রতি। এ প্রসঙ্গে নিজের যুক্তি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একই এই আইন বাতিল করার আবেদনও জানান তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এদিন তিনি বলেন, ‘সেদিন আপনি লোকসভায় উপস্থিত ছিলেন, অথচ নিজেই ভোট দিলেন না। আমি জানি আপনিও এই আইনকে সমর্থন করেন না।’ এরপরই প্রধানমন্ত্রীর কাছে এই আইন বাতিলের দাবি জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026