উত্তরপ্রদেশ : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের কারণে উত্তরপ্রদেশের ১৪ টি জেলায় ইন্টারনেট এবং টেক্সট মেসেজিং পরিষেবা স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩৫০৫ জনকে হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে ২০০ জন লখনউতে হেফাজতে রয়েছেন।
রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কুমার অবস্তি শনিবার দুপুর ১২ টা পর্যন্ত সকল টেলিকম অপারেটর এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের এসএমএস এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা অস্থায়ীভাবে স্থগিতের জন্য আদেশ দিয়েছেন।
তিনি বলেন, “শহরের শান্তি ও প্রশান্তি বিঘ্নিত করতে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ফেসবুকের অপব্যবহার করা হচ্ছে।এটি রোধ করার জন্য সমস্ত পরিষেবা বন্ধ করা হয়েছিল।”
লখনউ ছাড়াও অন্যান্য জেলাগুলি যেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, সেগুলি হলে সাহারানপুর, মীরাট, শমলি, মুজফফরনগর, গাজিয়াবাদ, বরেলি, মৌ, সাম্ফল, আজমগড়, আগ্রা, কানপুর, উন্নাও ও মুরাদবাদ।
নাগরিকত্ব সংশোধন আইন এর বিরুদ্ধে বিক্ষোভে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ১জন পুলিশ সহ ৩৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…