নিউজ

ভারতকে সমর্থন করলে মিশাইল হামলা, হুমকি পাকমন্ত্রীর

ভারত-পাকিস্তান এই দুটি দেশের মধ্যে ঠিক কেমন সম্পর্ক তা পুরো বিশ্ববাসী জানে। দুটি দেশই একে অপরের নিন্দায় ব্যস্ত থাকে। কাশ্মীরে ৩৭০ ধারা অবসানের পর দুটি দেশের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয় উঠেছে।

এমনকি পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্লেনও পাকিস্তানের ওপর থেকে যেতে পারবে না। আবার কিছুদিন আগেই পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এই সব নিয়ে দুটি দেশের মধ্যাকার দ্বন্দ্ব চরম সীমায় পৌছেছে। এবার ভারতকে হুমকি দিল পাকমন্ত্রী।

এতদিন ভারতকে হুশিঁয়ারি দিয়ে আসছিল পাকিস্তান। কিন্তু এবার হুশিঁয়ারির সমস্ত সীমা পেরিয়ে গেল পাক মন্ত্রী আলি আমিন গান্দাপুর। তিনি এক চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, কাশ্মীর সমস্যা নিয়ে যদি ভারত বেশি বাড়াবাড়ি করে তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান।

এই সমস্যায় যে সমস্ত দেশগুলি ভারতকে সমর্থন করবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এবং তাদেরকে শত্রুদেশ হিসেবে চিহ্নিত করবে পাকিস্তান। যদি দেশগুলি একটু বেশি বাড়াবাড়ি করে তবে তাদের ওপর মিসাইল ছাড়া হবে। পাকমন্ত্রীর এরকম হুশিঁয়ারির নিন্দা করেছেন অনেকেই এবার দেখার বিষয় এই হুশিঁয়ারির পাল্টা জবাব ভারত কীভাবে দেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026