কিছুদিন ধরে খবরের শিরোনামে ছিল নারদা এবং সারদাকান্ড। এই দুটি কান্ডের সাথে জড়িত প্রতিনিধিদের নিয়ে জেরা করে সিবিআই। আর এই দুটির রেশ কাটতে না কাটতেই এবারে সিবিআইয়ের হানা পৈলান গ্রুপে।
গতকাল, মঙ্গলবার পৈলান গ্রুপের অন্যতম কর্নধার অপূর্ব সাহাকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা তোলার অভিযোগে এদিন তিন ঘণ্টা তাকে জেরা করে সিবিআই। এছাড়াও এই গ্রুপ সংক্রান্ত অন্যান্য বিষয়ে তথ্য গ্রহণের জন্য তদন্ত চালায় সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে যে অপূর্ব সাহা এদিন তদন্তে তেমনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন নি।
এছাড়াও এর আগেও চলতি বছরে রিয়াল এস্টেটের নাম করে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলার অভিযোগে পৈলান গ্রুপের আর এক কর্নধারকে গ্রেপ্তার করে তদন্তে চালায় সিবিআই। গতকাল অপূর্ব সাহার জেরা চলাকালীন সিবিআই গোপন সূত্রে খবর পায় যে অন্যতম কর্নধার পালিয়ে গেছেন তার পরেই সিবিআই শিয়ালদহ স্টেশন চত্বরে হানা দিয়ে গ্রেফতার করে তাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…