খেলা

ইমার্জিং এশিয়া কাপ জিতল ভারতের মেয়েরা

মঙ্গলবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৪ রানে হারিয়ে ACC WOMEN’S EMERGING TEAMS ASIA CUP, SRI LANKA-2019 জিতলো ভারতের মেয়েরা।

টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত‌। ৬৩ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সুন্দর প্রচেষ্টার জন্য ভারত শেষ পর্যন্ত ৫০ ওভারে ১৭৫ রান তুলতে পারে। বৃষ্টির জন্য ওভার কমে ৩৫ হয় এবং শ্রীলঙ্কার কাছে পরিবর্তিত টার্গেট হয় ১৪৯, ভারতের অধিনায়ক দেবিকা বৈদ্য ও তনুজা কানোয়ার চারটি করে উইকেট নিয়ে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শ্রীলঙ্কা ৩৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ তুলতে সমর্থ হয়। ভারতের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন তনুশ্রী সরকার(৪৭) এবং সিমরন বাহাদুর(৩৪)। শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক রান করেন ক্যাপ্টেন হার্শিতা সামারাবিক্রমা(৩৯)।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:

  • ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে
  • ভারত: ১৭৫-৯(৫০ ওভার) তঃ সরকার-৪৭, সিঃ বাহাদুর-৩৪, কেঃ বেলিকন্ঠাগে ৩-২৭,
  • শ্রীলঙ্কা: ১৩৫ অল আউট(৩৪.৩ ওভার) হাঃ সামারাবিক্রমা-৩৯, দেঃ বৈদ্য ৪-২৯, তঃ কানোয়ার ৪-১৫
  • ভারত ১৪ রানে জয়ী(ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026