২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত কংগ্রেসের। সেই শিক্ষা না নিয়ে যদি ২০২৪ লোকসভায় নির্বাচনে রাহুল গান্ধী কংগ্রেসের নেতা থাকেন, তাহলে কোনওভাবেই জেতার সম্ভাবনা নেই দলের, এমনটাই জানিয়েছেন এক বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। তবে শুধু তিনিই নন, গত কয়েক দিনে ২৩ জন কংগ্রেস নেতা এ প্রসঙ্গে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন। তাদের মধ্যেই অন্যতম হলেন এই নেতা। এমনকি গুলাম নবি আজাদ, কপিল সিব্বলের মত হেভিওয়েট নেতাদের নাম এই তালিকায় রয়েছে।
এ প্রসঙ্গে এই বিখ্যাত কংগ্রেস নেতা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের অবস্থা খুব খারাপ। কোনওভাবেই এটা বলার জায়গায় দাঁড়িয়ে আমরা কেউ নেই যে, ২০২৪ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বে দল জিতবে। তাই আমার মত, দলের নেতার পরিবর্তন হওয়া উচিত। এ বিষয়ে দল যেদিন, যেখানে বৈঠক ডাকবে আমি সেদিনই সেখানেই নিজের মতামত জানাবো।
তবে এই ২৩ জনের মতামত কংগ্রেসের অন্দরে কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, দলের সিংহভাগ নেতাই পুনরায় রাহুলকেই দলের সভাপতি হিসেবে চাইছেন। তাই এই ২৩ জনের বক্তব্য কতটা প্রাধান্য পাবে, সেটাই এখন দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…