নিউজ

মাস্ক বানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, ভিডিও পোস্ট করলেন ফেসবুকে

নিউজিল্যান্ড : করোনা সংক্রমণ রুখতে এর আগে দেশে বিদেশের অনেক প্রধানমন্ত্রীদেরই সচেতন বার্তা দিতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় নতুন করে জুড়ে গিয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন-এর নাম৷ সম্প্রতি করোনা সচেতনতা বাড়াতে তিনি নিজের হাতেই তৈরি করেছেন মাস্ক। আর সেই ভিডিও সবার সামনে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

স্বাস্থ্যবিধি নিয়ে দেশবাসীকে আরও সচেতন করে তুলতেই তার এই উদ্যোগ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন নিজের দল লেবার পার্টির রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করেছেন এই মাস্ক৷  লাল রংয়ের এই সাধারণ মাস্ক তৈরি করার মধ্যে দিয়ে তিনি জানিয়েছেন, প্রথম চেষ্টাতেই তিনি মাস্ক তৈরি করতে সফল হয়েছেন। মাস্ক তৈরি করার পাশাপাশি করোনা আবহে এর ব্যবহার কতোটা গুরুত্বপূর্ণ সেই নিয়েও তিনি বক্তব্য রেখেছেন।

এই ভিডিওর মাধ্যমে ঘরে বসে কি করে সহজে মাস্ক বানানো যায় তার সম্পূর্ণ বিবরন দিয়েছেন জ্যাসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডে সেভাবে করোনা থাবা বসাতে না পারলেও এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৪০০ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের৷পৃথিবীর অন্যান্য সব দেশের তুলনায় প্রথম থেকেই করোনা নিয়ন্ত্রণে ছিলো নিউজিল্যান্ড।

অবশ্য মাত্র পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস এই দেশে, তাই আর আলাদা করে কোনো সতর্কতা অবলম্বন করতে হয়নি বলে জানিয়েছে দেশের সাধারণ মানুষ। কিন্তু শুক্রবার অকল্যান্ডে নতুন করে পাঁচ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ মেলায় আবার নতুন করে কড়া লকডাউন জারি করা হয়েছে। এমনকি বাইরে থেকে আসা প্রায় সাত জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026