ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অগাস্টের বেতন বন্ধ হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের! জারি হলো নির্দেশিকা

নিয়ম অমান্য করলে এবারে আগস্ট মাসের বেতন আটকে দেবে রাজ্য সরকার। সরকারি কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের হাতে সময় আছে। সেই সময়ের মধ্যে যে রাজ্য সরকারি কর্মচারীরা নিয়ম মেনে কাজ করবেন না, তাদেরকে আগস্ট মাসের বেতন দেওয়া হবে না। উত্তরপ্রদেশ সরকার ২০২৩ সালের ৩১ শে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের গত বছরের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়ার বিধান জারি করেছিল। আর সেই সূত্রেই এই নতুন নির্দেশিকা বলে জানা যাচ্ছে

কি জানানো হয়েছে নির্দেশিকায়?

উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, গত বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে এই কাজটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের। পরবর্তীতে সেই সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন করেছিল সরকার। এরপরে আরো একবার ৩১ শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল তারিখ। সবশেষে এবার ডেডলাইন হিসেবে ৩১ আগস্ট তারিখটি নির্বাচন করেছে সরকার। উত্তরপ্রদেশ সরকারের মুখ্য সচিব মনোজ কুমার সিং জানিয়েছেন, হিউম্যান রিসোর্স পোর্টালে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত নির্দেশ থাকা সত্ত্বেও বহু সরকারি কর্মচারী সরকারি নির্দেশের পালন করেননি। যা কোনওভারেই বরদাস্ত করা যায় না। প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারী যাতে ৩১ অগস্টের মধ্যে সম্পত্তি সংক্রান্ত তথ্য প্রদান করেন, সেই মর্মে সব দফতরে চিঠিও গিয়েছে।

কি পদক্ষেপ নিচ্ছে সরকার?

রাজ্য সরকারের একজন শীর্ষ অধিকারী বলছেন, হিউম্যান রিসোর্স পোর্টালে যাদের নাম নথিভুক্ত আছে তাদেরকে কিন্তু এই কাজটা আগেভাগে করে নিতে হবে। এখনো পর্যন্ত মাত্র ২৬ শতাংশ কর্মচারী এই তথ্য আপডেট করেছেন। একটা বড় সংখ্যার মানুষজন এখনো পর্যন্ত তাদের কোন তথ্য জানাতে পারেনি সরকারকে। আর এটা একেবারেই বরদাস্ত করবে না সরকার। সূত্রের খবর, সম্পত্তির হিসাব না দেওয়ায় ইতিমধ্যে কয়েকজনের পদোন্নতিও আটকে দেওয়া হয়েছে। আর এবার বেতন বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026