ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG Price: আজ থেকে এলপিজি সিলিন্ডারের বাড়লো দাম, দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত দেখুন দাম কত হলো সিলিন্ডারের

আরো একবার দাম বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের। আজ অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে তেল কোম্পানিগুলি। ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে বিভিন্ন রাজ্যে। ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন না হলেও ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে তেল সংস্থাগুলোর তরফ থেকে। ইতিমধ্যেই দাম বাড়ার পর নতুন দাম সামনে এসেছে। নতুন দাম অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে ৩৯ টাকা। বৃদ্ধির পর দিল্লিতে এই মুহূর্তে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম রাখা হয়েছে ১,৬৯১.৫০।

কোন শহরে কত টাকা বাড়লো দাম?

আপনাদের জানিয়ে রাখি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। মুম্বাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১৬৪৪ টাকা। এই দাম আগে ছিল ১৬০৫ টাকা। অন্যদিকে, কলকাতায় সিলিন্ডারের দাম ১৭৬৪.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮০২.৫০ টাকা। এছাড়া চেন্নাইতে দাম ১৮১৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮৫৫ টাকা।

এর আগের মাসগুলিতে কিরকম পরিবর্তন হয়েছিল?

এর আগে গত মাসে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল তেল কোম্পানিগুলির তরফ থেকে। সেই সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তবে এর আগে পহেলা জুলাই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমিয়ে ছিল। সেই সময় দেশের রাজধানী দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩০ টাকা কমানো হয়েছিল। তারপর পরিবর্তনের পরে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় ১৬৪৬ টাকা। কলকাতায় দাম হয় ১৮৮৭ টাকার পরিবর্তে ১৭৫৬ টাকা, চেন্নাই তে দাম হয় ১৮০৯ টাকা ৫০ পয়সা, মুম্বাইতে দাম হয় ১৫৯৮ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026