রাজ্য

‘বিজেপি একশো পেরোবে না’, অডিয়োর সত্যতা স্বীকার পিকের

চতুর্থ দফার ভোট গ্রহণের আগেই সকাল সকাল তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিজেপির আইটি সেল এর অধ্যক্ষ অমিত মালব্য এই অডিও টেপ প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে দেন। সেই অডিও টেপে প্রশান্ত কিশোর বলেছেন, বাংলায় ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি। হিন্দু ভোটব্যাঙ্ক এবং মোদী রাজ্যে নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর এই অডিও টেপ ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে দলের মধ্যেই চাপে প্রশান্ত কিশোর।

শনিবার দুপুরে যদিও এই টেপের অডিওর সত্যতা স্বীকার করলেন তৃণমূলের ভোট কুশলী। কিন্তু, পরক্ষনেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির দিকে। তার বক্তব্য, “নির্বাচিত অংশ নিয়ে অত্যন্ত বেশি মাতামাতি করতে শুরু করেছে বিজেপি। পুরো অডিও টেপ কিন্তু অন্য রকম কথা বলে। যদি সম্ভব হয় তাহলে পুরো অডিও টেপ প্রকাশ করুক।” প্রসঙ্গত, এই অডিও টেপ ছিল একটি পাবলিক লাইভ চ্যাট এর। সেখানে কিছু সাংবাদিকের তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর উপস্থিত ছিলেন।

প্রশান্ত কিশোর টুইটারে লিখলেন, “খুশি হলাম এটা জেনে বিজেপি নিজের নেতাদের থেকে আমার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে। বেশি মাতামাতি না করে সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিও ক্লিপ প্রকাশ করুক ওরা। আমি আগেও বলেছি, এখনো বলছি, পশ্চিমবঙ্গে ১০০ আসন পার করতে পারবে না বিজেপি।”

প্রসঙ্গত, ক্লাব হাউজ চ্যাটরুমে প্রশান্ত কিশোরের সঙ্গে দিল্লির সাংবাদিকরা কথোপকথন করছিলেন। সেই কথোপকথনের একাংশ তুলে ধরে বিজেপির আইটি সেল এর অধ্যক্ষ অমিত মালব্য টুইট করেছেন। সেই অংশে পরিষ্কার শোনা যাচ্ছে, রাজেশ সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি সরকার কে দেখতে চাইছে। যদিও দুই তৃতীয়াংশ বাম সমর্থক বিজেপিকে দেখতে চাইছে ক্ষমতায়। এই কথাটির সত্যতা স্বীকার করলেও প্রশান্ত কিশোরের বক্তব্য, তার কথা কে অতিরঞ্জিত করে প্রকাশ করছে বিজেপি।

John Fabian

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026