শীতলকুচি তে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এবারে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা। এবারে অভিযোগ জানালেন স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এই কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ভোটের লাইনে দাঁড়িয়ে ৪ জনকে গুলি করে দিয়েছে দিল্লির পুলিশ। আরেকজন কে মেরেছে সকালবেলা। সর্বমোট ৫ জনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে।”
মমতা আরো বলেছেন, গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল। গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির। মানুষ খুন করে বড় বড় কথা বলছে। তার পাশাপাশি অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ এনে বললেন, “তুমি চক্রান্তকারী। স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে ইস্তফা দাও। আমি অনেকদিন ধরে বলছি, সিআরপিএফ অত্যাচার করছে। বিজেপিকে ভোট দেবার জন্য ছেলে মেয়েদের ভয় দেখাচ্ছ সিআরপিএফ। আমি সিআরপিএফের বিরুদ্ধে নই। কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে গুলি চালিয়ে দিল, এত বড় সাহস কে দিলো।”
তিনি আরো বলেন, “আমার পঞ্চায়েতে এত লোক মারা যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণে চলে গেছে এই নির্বাচন কমিশন। আজ পাঁচ জন মারা গেছে, কালকে ২০ জন মারা গিয়েছিল। এরমধ্যে আমার দলের ১৩ জন রয়েছে। হেরে গেছে জেনে গুলি করে লোক মারছে। বিজেপি পুরো হেরে গেছে। তিনটে নির্বাচন হয়ে গেছে। আজকে চতুর্থ দফা। বিজেপি জানে জিতবে না। তাই একমাত্র অস্ত্র বোমা, গুলি এইসব চালিয়ে ভয় দেখাচ্ছে। খবরদার ভয় পেয়ে ওদের ভোট টা দেবেন না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…