চতুর্থ দফার ভোটের দিন সকাল থেকেই বাংলার পরিস্থিতি একেবারে সরগরম। জায়গায় জায়গায় চলেছে বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সমস্যা। চলেছে গুলি, সবকিছু মিলিয়ে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ। এবারে লকেট চট্টোপাধ্যায় এর গাড়িতে হলো হামলা। আর হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী রা, এমনটাই দাবি লকেট চ্যাটার্জির। লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি ছাপ্পা ভোটারকে ধরে ফেলেছিলেন এবং তাই জন্যই তার গাড়িতে হামলা করা হয়েছে।
লকেট এর অভিযোগ, “৬৬ নম্বর বুথে সংখ্যালঘুরা ছাপ্পা ভোট দিয়েছিল এবং সেখানে একজন মহিলা ইভিএম আটকে দাঁড়িয়েছিলেন। সন্দেহ’তে আমি জিজ্ঞেস করি উনি কি এখানকার ভোটার? তখন সে একটি কার্ড বের করে যেটা হলো কোভিড ম্যানেজমেন্ট টিমের কার্ড। যখনই সেই কার্ড নিয়ে এসে মহিলার মুখ আমি ক্যামেরার সামনে দেখানো শুরু করি তখন সেই মহিলা আমাকে মারধোর করা শুরু করেন। সামনাসামনি যারা ছিলেন সকলে আমার গাড়ি উদ্দেশ্য করে ঢিল, লাঠি মারতে শুরু করেন।”
লকেটের আরো অভিযোগ, “সংবাদমাধ্যমে প্রতিনিধিদের তাড়া করেছেন ওই গুন্ডারা। গাড়ি থেকে নেমে তাদের কে পেটানো হয়েছে। নিজেদের তো অসুরক্ষিত মনে করবো আমরা। নির্বাচন কমিশনে এই মামলার বিষয়ে আমি অভিযোগ জানিয়েছি। আমার হাতে আঘাত লেগেছে। ভেঙে গেছে গাড়ির কাচ। এরা কি করছে! তাহলে সাধারণ মানুষের কি অবস্থা এদের কাছে। আমার সামনে পুলিশ ছিল কিন্তু কিছু করেনি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…