করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা বিশ্বের মতোই গৃহবন্দি ভারতের জনতাও। গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের কারণে বাড়ির বাইরে বেরোতে পারবে না সাধারণ মানুষ। এই সময় তাদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে টেলিভিশন। বর্তমানে বেশিরভাগ টেলিভিশনই কেবল কানেকশনের মাধ্যমে চালানো হয়। এই দুর্যোগের দিনে কেবল কানেকশনের নির্ধারিত টাকা মাসের শেষে জমা দিতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা। তাই কেবল কানেকশন ব্যবহারকারী পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য।
রাজ্যের মুখ্যসচিব মঙ্গলবার রাজ্যের সমস্ত কেবল সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে, লকডাউন চলাকালীন কোন গ্রাহক যদি নির্ধারিত টাকা সময়ের মধ্যে জমা করতে না পারেন তবু কাটা যাবে না কানেকশন। ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুসারে এই নির্দেশ জারি করেছে রাজ্য। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, গৃহবন্দি অবস্থায় মানুষের বিনোদনের একমাত্র অবলম্বন এই কেবল টিভি।
মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত টাকা জমা না করলে কেটে দেওয়া হয় কেবল কানেকশন। এই সময় কানেকশন কেটে দেওয়া হলে সমস্যায় পড়বেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকেরা। লকডাউনের সময় মানুষের হাতে বেশি টাকা নেই, অল্প পরিমাণে যে টাকা তাদের কাছে রয়েছে তা অত্যাবশ্যকীয় সামগ্রী ও ওষুধপত্রে খরচ হয়ে যাচ্ছে। ফলে রাজ্যের এই উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খুশির হাওয়া নেমে এসেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…