নিউজ

দেশজুড়ে লকডাউন, গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের

দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউনে সমস্ত সরকারি অফিসই প্রায় বন্ধ। এই অবস্থায় সমস্ত ড্রাইভিং লাইসেন্সের পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে করা হলো ৩০ জুন। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে এবং সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে এই ছাড় দিতে বলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে সকল রাজ্যের পরিবহন দপ্তরগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে এই বিষয়ে।

প্রসঙ্গত গত ১ই ফেব্রুয়ারি শেষ হয়েছে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তারপর পুনর্নবীকরণের শেষদিন আসার আগেই করোনা ভাইরাসের জন্যে দেশ জুড়ে লকডাউন জারি হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় সমস্ত রাজ্যের পরিবহন দপ্তরের অফিস গুলি। ফলে ড্রাইভিং লাইসেন্সের পুনর্নবীকরণের কাজ আটকে যায়। তাই সকলের সুবিধার জন্যই নতুন করে এই মেয়াদ বাড়ানো হলো বলে মনে করা হচ্ছে।

এদিকে গোটা দেশে লকডাউন জারি হয়েছে ২১ দিনের। কিন্তু এর মধ্যেও করোনায় আক্রান্তের সংখ্যা প্রবল ভাবে বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে ২২৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত দেশে মারণ এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৫ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026