Indian Railways: এই পাঁচটি নিয়ম অনুসরণ করলে নিশ্চিতভাবে পেয়ে যাবেন তৎকাল টিকিট, জেনে নিন সবকিছু বিস্তারিতভাবে

প্রতিদিন ভারতের কোটি কোটি মানুষ ভারতীয় রেলে ভ্রমণ করে থাকেন। ভারতীয় রেল এই মুহূর্তে যাত্রীদের সবথেকে ভালো ভ্রমণের মাধ্যম হয়ে উঠেছে। এই মুহূর্তে ভারতের বহু মানুষ চান, যাতে ভারতীয় রেলের সময়মতো নিশ্চিত টিকিট পাওয়া যায়। কিন্তু, ভারতীয় রেলের সব থেকে বড় সমস্যা হলো, সব সময় কিন্তু টিকিট পাওয়া যায় না। তৎকাল টিকিট বুকিং এর অপশন আপনার কাছে রয়েছে, তবে তৎকাল টিকিট বুক করার পদ্ধতিটা খুব একটা সহজ নয়। তবে আমরা আজকে আপনাকে এমন একটি পদ্ধতি জানাতে চলেছি যার মাধ্যমে খুব সহজে আপনি তৎকাল টিকিট বুক করতে পারবেন।

১. ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন

ট্রেনে তৎকাল টিকিট বুক করার আগে আপনার অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করতে হবে। যদি আপনার ইন্টারনেট সংযোগ ভালো হয় তবেই কিন্তু আপনি বুক করতে পারবেন তৎকাল টিকিট। এক থেকে দুই মিনিটের সময় পাবেন আপনি তৎকাল টিকিট বুক করার। এমন পরিস্থিতিতে যদি আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনার তৎকাল টিকিট বুক হবে না।

২. লগইন করার সঠিক সময় কি

যদি আপনি তাৎক্ষণিকভাবে টিকিট বুক করতে চান তাহলে আপনাকে সঠিক সময়ে লগইন করতে হবে। এসি কোচের জন্য প্রতিদিন সকাল দশটায় এবং স্লিপার কোচের জন্য প্রতিদিন সকাল ১১ টায় তৎকাল টিকিটের বুকিং শুরু হয়। আপনাকে বুকিং শুরু হবার দুই থেকে তিন মিনিট আগে লগইন করতে হবে।

৩. মাস্টার লিস্ট চেক করুন

আইআরসিটিসি তার গ্রাহকদের মাস্টার লিস্ট নামের একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে আগে থেকেই যাতে তারা বুকিং এর আগে সমস্ত ইনফরমেশন পেয়ে যান। সে ক্ষেত্রে বুকিং করার সময় আপনার অনেকটা সময় বেঁচে যাবে, যদি আপনি আগে থেকে মাস্টার লিস্ট চেক করে রাখেন।

৪. ইউপিআই পেমেন্ট ব্যবহার করুন

যদি আপনি তৎকাল টিকিট বুক করেন তাহলে অবশ্যই ইউপিআই পেমেন্ট ব্যবহার করবেন। ডেবিট কার্ডের মাধ্যমে বুকিং করতে সময় বেশি লাগে। UPI দিয়ে বুকিং করলে আপনি খুব কম সময়ের মধ্যে তৎকাল টিকিট বুক করতে পারবেন।

৫. এই বিকল্পগুলিও দেখুন

আপনাদের জানিয়ে রাখি যদি আপনি দুটি শহরের মধ্যে ভ্রমণ করতে চান তবে দীর্ঘ ভ্রমণের ট্রেনের পরিবর্তে, আপনি ব্রেক জার্নি করতে পারেন। সে ক্ষেত্রে আপনার টিকিট পাবার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। সে দিক থেকে দেখতে গেলে আপনার সেই ট্রেন বেছে নিতে হবে যেখানে তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা একটু বেশি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026