Categories: দেশনিউজ

Indian Railways: যদি এই কারণে ট্রেনের চেন টানেন তাহলে কোনও চাপ নেই, জানুন নিয়মে কী বলা রয়েছে

সারা দেশে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলের এক বিশাল নেটওয়ার্ক। এটি বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে গণনা করা হয়। ভারত জুড়ে বহু ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এই ট্রেনগুলিতে প্রতিদিন অগুনতি যাত্রী যাতায়াত করেন। ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক নিয়ম করেছে ভারতীয় রেল। অনেক সময় দেখা যায়, কোনো ধরনের জরুরি অবস্থায় যাত্রীরা ট্রেনের চেন টেনে দেন। এতে কিছুক্ষণ পর ট্রেনটি থেমে যায়। কিন্তু কখন ট্রেনের চেন টানা দরকার, আর কখন চেন টানা নিয়ম বিরুদ্ধে সেটাও সকল যাত্রীর জেনে রাখা দরকার।

বিনা কারণে ট্রেনের চেন টেনে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ

অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজন না হলেও কিছু যাত্রী ট্রেনের চেন টেনে ধরেন। বিনা কারণে ট্রেনের চেন টেনে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এটি করার সময় যদি আপনি ধরা পড়েন তবে আপনার বিরুদ্ধেকড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।

চেন টানার নিয়ম করেছে রেল

ট্রেনে সফর করার সময় নিশ্চই চেন দেখতে পেয়েছেন। এই চেনে টান দিলেই ট্রেন থেমে যায়। চেন টানার নিয়ম করেছে রেল। কিন্তু অনেক সময় মানুষ তাদের মনোরঞ্জনের জন্য বা মাঝখানে কোথাও নামার জন্য শিকল টেনে দেন। ১৪১ নং রেলওয়ে আইন অনুযায়ী, বিনা কারণে চেন টানার জন্য ভারতীয় রেলওয়ে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা বা ১ বছরের কারাদণ্ড দিতে পারে।

কোন কোন ক্ষেত্রে চেন টানা যাবে?

তাহলে কোন কোন ক্ষেত্রে ট্রেনে থাকা চেন টানা যাবে? যদি কোনও শিশু প্ল্যাটফর্মে থাকে বা কোনও বৃদ্ধ থেকে যায়, আর ট্রেন মিস হওয়ার উপক্রম হয়, তখন চেন টানতে পারেন। এ ছাড়া ট্রেনে কোনো ঘটনা ঘটলে। অথবা জরুরি অবস্থার সৃষ্টি হয়। এরকম ক্ষেত্রে চেন টেনে ট্রেন থামানো যেতে পারে। মোট কথা যখনই চেন টানুন না কেন, এর পিছনে পোক্ত কারণ থাকা বাঞ্চনীয়।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026