ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : টিভি, খবরের কাগজ খুললেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া যায় প্রায়শই। গ্যাস সিলিন্ডার সকল বাড়িতেই আছে। আর বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে কিছু নিয়ম মেনে চলা উচিত। যেটা আপনার ও আপনার পরিবারের জন্যে নিরাপদ। জেনে নিন এরকমই ১০ টি নিয়ম-
১. গ্যাস সিলিন্ডারের সাথে যে রবারের পাইপটা থাকে সেটাতে ISI ছাপ আছে কিনা দেখে নিন ভালো করে। এই পাইপ টির দৈর্ঘ্য যেন ১ থেকে ১.৫ ফুটের বেশি না হয়।
২. রেগুলেটরের নজলটি যাতে পাইপ দিয়ে ভাল করে কভার করা থাকে, তা লক্ষ্য রাখুন। গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনও ভাবে লেগে না থাকে, তা খেয়াল রাখুন নিয়মিত।
৩. পাইপটি ২ বছরে একবার অবশ্যই বদলান। পাইপটি মাঝে মাঝে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করুন।
৪. গ্যাস পাইপটিকে কোনো কাপড় বা প্লাস্টিক জাতীয় কাপড় দিয়ে মুড়ে রাখবেন না। এতে গ্যাস লিক হলে ধরা পড়বে না সহজে।
৫. গ্যাস লিক হচ্ছে বুঝলে তাড়াতাড়ি ঘরের দরজা জানলা গুলো খুলে দেবেন। ভুলেও বাড়ির কোনো ইলেক্ট্রিক অ্যাপ্লায়েন্স অন করবেন না।
৬. গ্যাস লিক হওয়ার কিছুসময় পর পর্যন্তও যদি গ্যাস বের হতে থাকে, তাহলে গ্যাস অফিসে ফোন করুন। সিলিন্ডারের সেফটি ক্যাপটিও পরিয়ে দিতে পারেন।
৭. খালি সিলিন্ডার থেকে যখন রেগুলেটর খুলবেন আশেপাশে যেনো কোনো আগুনের উৎস না থাকে সেদিকে খেয়াল রাখুন।
৮. ঘরে এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না, যে জায়গা সহজেই গরম হয়ে যায়।
৯. ভর্তি সিলিন্ডারের উপরে কখনোই কাপড় বা থালাবাসন রাখবেন না।
১০. গ্যাস ওভেনটি সবসময় সিলিন্ডারের থেকে অন্তত ৬ ইঞ্চি উপরে রাখুন। এগুলো মেনে চলুন, অবাঞ্চিত ঘটনা এড়ানো সম্ভব হবে। আর কোনো সমস্যা হলে গ্যাস অফিসে সাথে সাথে ফোন করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…