ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : মানব শরীরে সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান শরীরের বিভিন্ন কোষ ও টিস্যু কে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি রেডিকেল দূর করতে এবং শরীরের বিষাক্ত পদার্থ বাইরে বের করে শরীরকে রোগমুক্ত রাখতে উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে ও হৃদরোগ সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাদ্য রাখার পরামর্শ দিয়ে থাকেন। জেনে নিন কোন কোন খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মিলতে পারে-
১: অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করতে বিভিন্ন ধরনের বাদাম খাওয়ার উপকারি। ভিটামিন-ই’ এ ভরপুর বিভিন্ন ধরনের বাদাম অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করতে সক্ষম।
২: ভিটামিন সি’ ও অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস সাইট্রাস ফল লেবু, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে উপকারী।
৩: কম ক্যালরি সমৃদ্ধ লাল চালে রয়েছে পলিফেনল উপাদান। লাল চাল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অ্যান্টি অক্সিডেন্ট এর চাহিদা পূরণে নিয়মিত খাদ্য তালিকায় লাল চাল রাখতে পারেন।
৪: ভিটামিন সি-এ সমৃদ্ধ ব্রকলি অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। এছাড়া এর মধ্যে রয়েছে স্যালেনিয়াম যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
৫: প্রাণিজ প্রোটিন বিভিন্ন ধরনের মাছের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। মাছের মধ্যে থাকা স্যালেনিয়াম মানব স্বাস্থ্যকে ভালো রাখতে খুবই উপকারী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…