নয়াদিল্লি: বিনামূল্যে রান্নার গ্যাস চাই? কিন্তু এখনও নাম নথিভুক্ত করে উঠতে পারেননি। তাহলে চটপট নিজের নাম নথিভুক্ত করে ফেলুন প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায়। এখন না করলে আর কিন্তু বিনামূল্যে গ্যাস আপনি পাবেন না। কারণ, হাতে মাত্র রয়েছে সাতদিন সময়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করতে হবে।
তবে কোনওভাবেই এই সুবিধা কিন্তু সর্বসাধারণের জন্য নয়। শুধুমাত্র বিপিএল তালিকাভুক্ত মহিলারাই এই সুবিধা পাবেন। জানা গিয়েছে, বিপিএলের আওতায় রয়েছেন এমন মহিলা প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে।
ফর্ম ফিল-আপের জন্য নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ আধার কার্ডের নম্বর ও জন ধন একাউন্টের নম্বর দিতে হবে। কত গ্রাম সিলেন্ডার চান, সেটাও ফর্মের মধ্যে বলে দিতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার ওয়েবসাইট থেকে এই ফর্ম ডাউনলোড করা জাবে বলে জানা গিয়েছে। তাহলে আর দেরি কিসের? বিনামূল্যে রান্নার গ্যাস পেতে চাইলে এক্ষুনি নাম নথিভুক্ত করিয়ে ফেলুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…