রাশিয়া: বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় রোজই করোনা সংক্রমণে বিশ্বরেকর্ড গড়ছে ভারত। কিন্তু এখনও পর্যন্ত কোনও দেশ করোনা ভ্যাকসিন বাজারে আনতে পারেনি। যদিও ব্রিটেন, রাশিয়া, ভারত, চিন বেশ কয়েকটি দেশে ভ্যাকসিনের ট্রায়াল চলছে। কিন্তু তাও সাধারণের হাতে তা এখনও এসে পৌঁছায়নি। এমন সময় রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে যে, দ্বিতীয় ভ্যাকসিনটিও তাদের হাতে চলে আসছে অক্টোবরের শুরুতেই।
‘স্পুটনিক ভি’-এর পর ‘এপিভ্যাককরোনা’ এই নামেই দ্বিতীয় ভ্যাকসিনটি প্রকাশ্যে আনতে চলেছে রাশিয়া। সংসদের আলোচনায় এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনি। ‘স্পুটনিক ভি’ ট্রায়াল শেষ হচ্ছে চলতি মাসে। এরপর ‘এপিভ্যাককরোনা’ ভ্যাকসিনের ট্রায়ালও শেষ হয়ে যাবে। তাই অক্টোবরের শুরুতেই তা হাতে চলে আসবে রাশিয়ার, এমনটাই সংসদের আলোচনায় বলা হয়েছে।
প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি কোভিশিল্ডের ট্রায়াল চলছে। এছাড়াও আরও অন্যান্য ভ্যাকসিনের ট্রায়ালও চলছে। কিন্তু কোনও ভ্যাকসিনই বাজারে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। এমন সময় রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…