পলিটিক্স

সস্তায় পেট্রোল কিনতে হলে আফগানিস্থানে যান, এখানে নিরাপত্তার দিচ্ছি তাই দাম বেশি, বিস্ফোরক বিজেপি নেতা

আবার বেফাঁস মন্তব্য একজন বিজেপি নেতার। মধ্যপ্রদেশের বিজেপি নেতা রাম রতন পায়াল এবারে সরাসরি মূল্য বৃদ্ধি নিয়ে একটি বেফাঁস মন্তব্য করে বসলেন। একটি জনসভায় একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, ভারতীয় যে এত বেশি পেট্রোলের দাম তা নিয়ে কেন্দ্রীয় সরকার কি করছে? সেই প্রসঙ্গে বিজেপি নেতা ওই সাংবাদিককে তালিবান শাসিত আফগানিস্তানে যাওয়ার নিদান দেন।

মধ্যপ্রদেশের কান্তি জেলা ইউনিটের প্রধান রাম রতন পায়াল মূল্যবৃদ্ধির প্রশ্নের মেজাজ হারালেন। একজন সাংবাদিক তাকে ওই প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি সাংবাদিককে উত্তর দেন, “আফগানিস্তানে তেল সস্তা ওখানে যান।” বিজেপি নেতা বলেন, ‘তালিবানের থেকে তেল নিন। আফগানিস্তানের প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ৫০ টাকা। কিন্তু সে দেশে তেল কেউ ব্যবহার করতে পারেন না। ওখানে গিয়ে গাড়িতে পেট্রল ভরিয়ে নিন। এখানে অন্তত নিরাপত্তা রয়েছে।’

তারপরে ওই সাংবাদিককে আরো বেশ কয়েকটি কথা বলেন ওই বিজেপি নেতা। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসছে আর আপনি পেট্রল নিয়ে কথা বলছে। আপনি কি দেখতে পারছেন না দেশ কোন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।’ কিন্তু, বিজেপি নেতার এই পদক্ষেপের পরেও বিতর্ক থামছে না।

কারণ যে জনসভা হচ্ছিল সেখানে সামাজিক দূরত্ব তো দূর অস্ত, সামান্য তফাতটুকু মনে হচ্ছিল না। বরং বিজেপি কর্মীরা একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছিলেন। এমনকি যে বিজেপি নেতা করোনাভাইরাস নিয়ে এত বড় বড় কথা বললেন তিনি নিজেই ওই জনসভায় মাস্ক পরে ছিলেন না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026