গত বছর ১২ সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। দেখতে দেখতে দশ মাস পার করে এগারো মাসে পা দিয়েছে রাজশ্রী পুত্র ছোট্টইউভান। জন্মের পর থেকেই ছেলের নানান মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখেন এই সেলেব দম্পতি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় সেই সব অঙ্গভঙ্গি তুলে ধরেন এই তারকা জুটি।
ইউভান জন্মের পরই নিজের কিউটনেসে রাজশ্রী পুত্র হয়ে উঠেছে ইন্টারনেট সেনসেশন। এই সেলেবপুত্রকে একঝলক দেখবে বলে অনেকে অপেক্ষা করে থাকেন বহু অনুরাগী। ছয় মাসেই দেখা গিয়েছিল কোনও অবলম্বন ছাড়াই একা একা দাঁড়াতে শিখে গিয়েছে সিম্বা৷ কখনো সে দাঁড়াচ্ছে তো কখনো এক-দু’পা করে হাঁটছে আবার কখনো বাবা’র কাঁধে চড়ে নিজের দস্যিপনাতে ব্যস্ত। এমনকি প্রথম শব্দ বাবা বলা শিখে গিয়েছে।
এক বছর হওয়ার আগেই মায়ের সাথে নিজের প্রথম ফটোশ্যুট সেরে নিয়েছেন। আবার কখনও হামাগুড়ি দিচ্ছে খাটে, কখনও বা উলটে যাচ্ছে নিজেই। আবার কখনও বাবার বাইক তো গাড়ির স্টিয়ারিং। এখন সকলেই জানে ইউভান খুব ভালো পোজ দিতে জানে। তবে অনেকেই জানেনা ইউভান গান শুনে শুনে মায়ের মতো এখনই নাচের তালিমও নেয়। ১১ মাসে এই একরত্তির অনেক গুন প্রকাশ পেয়েছে। বয়স যতই কম হোক, জনপ্রিয়তার দিক থেকে যেকোনো বড় সেলেবকে হারিয়ে দিতে পারে এই একরত্তি।
সম্প্রতি শুভশ্রী নিজের নিজের ইনস্টা স্টোরিতে ইউভানের প্রথম হাঁটার ঝলক শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ক্রিম রঙের একটি টি-শার্ট আর ধুসর রঙের প্যান্ট পরেছে ইউভান। মাথায় বাঁধা রয়েছে ঝুটি। প্লেয়িং এরিয়াতেই এক পা এক পা করে হাঁটি হাঁটি পা করে এগিয়ে আসছে একরত্তি। আসলে হাঁটার প্রশিক্ষণ নিচ্ছেন। আর ইউভানের এই হাঁটার প্র্যাকটিস শুভশ্রীর ফ্যান ক্লাব থেকে শেয়ার করেছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…