জীবনযাপন

বেশিদিন সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে আজই ছাড়ুন এই কাজ গুলো-

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সব মানুষই চান সুস্থ ভাবে বেঁচে থাকতে এবং দীর্ঘজীবন লাভ করতে। বর্তমান শতাব্দীতে উন্নত ঔষধ, উন্নত স্যানিটেশন, নিরাপত্তা, কাজের পরিবেশ ও ব্যক্তি সতর্কতার ফলে বিশ্বের প্রথম সারির দেশ গুলোতে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। কিন্তু শুধুমাত্র দীর্ঘ জীবন নয়, দীর্ঘ ও সুস্থ জীবন পাওয়ার জন্য কতগুলো পন্থা অবলম্বন করা প্রয়োজন। কি সেই পন্থা? জেনে নিন বিস্তারিত-

১. প্রক্রিয়াজাত খাবার বাদ দিনঃ আজকাল বেশিরভাগ মানুষই প্রক্রিয়াজাত খাবারের উপরই ভরসা করে থাকেন। কিন্তু এই প্রক্রিয়াজাত খাবারই কিন্তু আপনার শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে। এই সমস্ত খাবারে অনেক বেশি চিনি, লবণ ও ফ্যাট থাকে এবং তুলনায় ফাইবার/ আঁশ অনেক কম থাকে। প্রক্রিয়াজাত খাবার খেলে হার্ট অ্যাটাক, হাইপারটেনশন, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রবল ভাবে। এগুলো ছেড়ে টাটকা শাকসবজি, ফলমূল খান। এর সাথেই ধুমপানের অভ্যাস থাকলে তা আজই পরিত্যাগ করুন।

২. নেগেটিভ চিন্তা বাদ দিনঃ নেতিবাচকতা আপনার ভেতরের শক্তিকে নষ্ট করে দেয় এবং আপনার স্ট্রেস লেভেল বাড়িয়ে দেয়। এর ফলে রাগ, হতাশা, বিষণ্ণতা ও উদ্বিগ্নতা বৃদ্ধি পায়। আর এগুলো বৃদ্ধি পেলেই মানসিক ভাবে, শারীরিক ভাবে আপনি দূর্বল হয়ে পড়বেন।

৩. নিয়মিত শরীরচর্চা করুনঃ একটি সমীক্ষায় জানা গেছে যে, নিয়মিত শরীরচর্চা দীর্ঘমেয়াদি অসুখ যেমন- ক্যান্সার ও স্থূলতার সম্ভাবনা ৭০ শতাংশ পর্যন্ত কমায়। দিনে ৩০ মিনিটের শরীরচর্চাই আপনার আয়ু বাড়িয়ে দেবে বেশ কয়েকবছর। ২০১১ সালে The Lancet গবেষণা পত্রে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে যে, দিনে ১৫ মিনিট শরীরচর্চা যারা করেছেন তাদের আয়ু ৩ বছর বৃদ্ধি পেয়েছে এবং যারা দিনে ৩০ মিনিট শরীরচর্চা করেছেন তাদের আয়ু ৪ বছর বৃদ্ধি পেয়েছে।

৪. রাতের ঘুমের সাথে কোনোরকম আপোষ করবেন নাঃ স্বাস্থ্যকর জীবন যাপন এর জন্য প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন । চিকিৎসকেরা বলেন ঘুমের হ্রাস বৃদ্ধি মানুষের মৃত্যু হারের উপর প্রভাব বিস্তার করে। নিয়মিত কম ঘুমালে হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যা হতে পারে। আর নিয়মিত ভালো ঘুম হলে স্ট্রেস, ডিপ্রেশন ও হার্ট ডিজিজ দ্রুত ভালো হয়। তাই ঘুমের সাথে কোনো আপোষ নয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026