জীবনযাপন

সকালে ঘুমের পর অবসন্ন ভাব কাটাতে চান? তবে এই খাবারগুলো খান!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : অনেক সময় এমন হয় সকালে ঘুম থেকে ওঠার পর অবসন্নভাব কিছুতেই কাটতে চায় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সমস্যার কারণ হিসেবে অপুষ্টি ও পর্যাপ্ত বিশ্রাম না হওয়াকে দায়ী করেছেন। তাই এই সমস্যা সমাধানে পর্যাপ্ত বিশ্রাম এর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমন কিছু খাবারের পরামর্শ দিয়েছেন যা থেকে সকালের অবসন্নভাব সহজেই দূর হয়ে যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক কি কি সেই খাবার-

১: দুধের মধ্যে রয়েছে প্রয়োজনীয় এমাইনো অ্যাসিড যা কাজ করার শক্তি বাড়ায়। এছাড়া দুধের মধ্যে থাকা ট্রাইপোফেন ও এমাইনো অ্যাসিড মস্তিষ্ক থেকে সেরোটোনিন হরমোন নিঃসরণ করে ক্লান্তিভাব দূর করতে সাহায্য করে।

২: ভিটামিন বি’ ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড সম্পন্ন বাদাম খিদে কমাতে ও সকালের অবসন্নতা দূর করতে বিশেষ উপকারী। এটি মনোযোগ বৃদ্ধিতে ও মানসিক স্বাস্থ্যকে ভালো রেখে স্নায়ুর কার্যক্রম ভালো রাখতে সাহায্য করে থাকে।

৩: অবসন্নভাব কাটাতে সকালের খাদ্যতালিকায় কলা খুবই উপকারী একটি খাদ্য। এটি শক্তি বাড়াতে ও মেজাজ শিথিল রাখতে সাহায্য করে।

৪: উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ওটস মিল শক্তির অন্যতম একটি উৎস। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা হজমশক্তি ভালো রাখতে এবং ভিটামিন ও মিনারেল মস্তিষ্কের কার্যক্রম ও কোলেস্টেরলের মাত্রা সঠিক রেখে হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026