জীবনযাপন

আপনি কি খুব বেশি পরিমাণে জাঙ্কফুড খান? তবে সাবধান হারাতে পারে আপনার দৃষ্টিশক্তি!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : জাঙ্ক ফুড এর প্রতি আকৃষ্ট কমবেশি সকলেই। অতিরিক্ত জাঙ্ক ফুড আমাদের শরীরের ভিটামিন যোগাতে পারে না। জানা যাচ্ছে লন্ডনের ১৭ বছর বয়সী এক কিশোর অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার কারণে দৃষ্টিশক্তি হারায়।

আজকালকার সব বাচ্চারাই ফলমূল, শাকসবজি খেতে চায় না। পিৎজা বার্গারের দিকেই তাদের ঝোঁক। তেমনি এই কিশোর গত ৭ বছর ধরে খেয়েছে শুধুই জাঙ্কফুড। ফলে শরীরে দেখা যায় ভিটামিনের অভাব। এর ফলেই ক্ষতিগ্রস্ত হয় তার অপটিক নার্ভ। আমাদের মস্তিষ্কের সঙ্গে চোখের সমন্বয় ঘটায় এই অপটিক নার্ভ। আর এই নার্ভের ক্ষতি হওয়াতেই দৃষ্টিশক্তি হারায় ১৭ বছর বয়সী ওই কিশোর। এই কিশোর এখন রয়েছে ব্রিস্টল আই হসপিটালে। তার চিকিৎসারত চিকিৎসক জানাচ্ছেন খাদ্যাভাসের অনিয়মের কারণেই এ কিশোর তার দৃষ্টিশক্তি হারিয়েছে। চিকিৎসক জানাচ্ছেন এই সমস্যাকে বলা হয় অ্যাভয়ড্যান্ট রেসট্রিকটিভ ফুড ইনটেক ডিসঅর্ডার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন কিশোরটির উচ্চতা এবং তার হজম প্রক্রিয়া একদম স্বাভাবিক ছিল। কিন্তু তার শরীরে ভিটামিনের অভাব ছিল। দুধ, মাংস,ডিম ইত্যাদি ভিটামিন সমৃদ্ধ খাবার ছেড়ে কিশোরটি শুধু জাঙ্ক ফুডকে আপন করে নিয়েছিল। ফলে তার শরীরে ভিটামিন এবং বিভিন্ন মৌলের অভাব দেখা যায়। দিনের পর দিন এরকম চলার ফলে সে আর চোখে দেখতে পায় না।

সুতরাং খাদ্যতালিকায় সবসময় প্রোটিনযুক্ত খাবার এবং ভিটামিনযুক্ত খাবার রাখুন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। এবং সুস্থ থাকুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026