জীবনযাপন

কোষ্ঠকাঠিন্যের সমস্যা? স্বস্তি মিলবে এইসব খাদ্যের দ্বারা

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : খুব অস্বস্তিকর একটি সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই সমস্যা সমাধানে অনেকে চিকিৎসকের দ্বারস্থ হয়ে থাকেন এবং এর জন্য দীর্ঘমেয়াদি ওষুধও গ্রহণ করে থাকেন। তবে একটু সতর্কতা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বনেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আসুন জেনে নিই কি কি সেই ঘরোয়া উপায় –

প্রথমতঃ লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এছাড়া রয়েছে ভিটামিন ও পুষ্টি যা শরীরের ভারসাম্য রক্ষা করতে সচেষ্ট। লেবুজল হজম শক্তি ভালো করার সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে থাকে।

দ্বিতীয়তঃ জলপাইয়ের তেল ক্যাস্টর অয়েল ইত্যাদির মধ্যে রয়েছে স্বাস্থ্যকর চর্বি। চর্বি সবসময় শরীরের ক্ষতি করে তা নয়। এই সকল তেলে থাকা স্বাস্থ্যকর চর্বি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

তৃতীয়তঃ প্রতিদিনের খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার অবশ্যই রাখুন। যেমন বাদাম, কলা, সবুজ শাকসবজি ইত্যাদি। আঁশযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে উপকারী।

চতুর্থতঃ কোষ্ঠকাঠিন্য কমাতে আদা বা পুদিনার চা-ও খুবই স্বাস্থ্যকর।

এসব ছাড়াও স্বাস্থ্য বিষয়ক দপ্তর এই সমস্যার সমাধানে নিয়মিত পরিমাণমতো জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দিনে অন্তত ১০ থেকে ১২ গ্লাস জল খেলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। জল কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি আরো অনেক শারিরীক সমস্যার সমাধানে উপকারী।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026