গতকালই করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। আজ, শনিবার দুপুরে দিলীপ ঘোষের সিটি স্ক্যান করানো হয়েছে। জানা গিয়েছে তাঁর ফুসফুসে কিছু সমস্যা রয়েছে।
গত কাল রাত ১০টা নাগাদ জ্বর নিয়ে হাসপাতাল ভর্তি হন দিলীপ ঘোষ। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, গায়ে ১০২ ডিগ্রি জ্বর রয়েছে দিলীপ ঘোষের এইচডিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক। তবে আগের থেকে দিলীপ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক।
আজ দুপুরে খাবারও খেয়েছেন। দিন কয়েক আগে দিলীপ ঘোষের অসুস্থতার খবর মিলেছিল। সেই সময় সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছিলেন তিনি। অসুস্থতার জন্য বাড়িতেই ছিলেন। আর এরপরেই তার করোনা ধরা পড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…