নয়াদিল্লি: এবার করোনা ভাইরাস নিয়ে রাজনৈতিক মহলে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় মেতে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারতের থেকে করোনা ভাইরাস মোকাবিলায় পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ রাহুল। পাকিস্তান অনেক ভালভাবে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেছেন তিনি। এমনকি তিনি এটাও দাবি করেছেন যে, ভারত পাকিস্তানের থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অনেকটাই পিছিয়ে রয়েছে।
গতকাল, শুক্রবার পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে ভারতের তুল্যমূল্য বিচার করেন রাহুল। তিনি বলেন, ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ পাকিস্তান অনেক সুনিপুণভাবে করছে। যেটা ভারতের সরকার পারছে না। যার ফলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেশের মধ্যে করোনার সংক্রমণ। করোনা ভাইরাসকে মোকাবিলা করতে কার্যত বিজেপি সরকার গো হারা হেরে বসে রয়েছে পাকিস্তানের কাছে।’ এভাবেই কার্যত মোদি সরকারকে তোপ দাগলেন সনিয়া-পুত্র।
এর পাশাপাশি ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড ভারতের অর্থনীতি বিষয়ক কথা বলেন রাহুল। এমনকি এটি ভারতের ‘সলিড অ্যাচিভমেন্ট’, এমন বলে মোদি সরকারকে বিদ্রুপ করেছেন তিনি। এভাবেই কার্যত আরও একবার রাহুলের নিশানায় কেন্দ্রীয় সরকার, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…