বিনোদন

মন্দিরে বিয়ে করবেন উদিত পুত্র আদিত্য নারায়ণ

বেশ কিছুদিন ধরে চলছিল আদিত্য-নেহার প্রেমের গুঞ্জন। এমন খবর রটে গিয়েছিল যে আদিত্য নারায়ণ নেহা কাক্কারকে বিয়ে করবেন। উদিত নারায়ণের পছন্দের পাত্রী ছিলেন নেহা। যেহেতু নেহা মিষ্টি স্বভাবের এবং সুন্দর গান গায় তাই নেহাকে পছন্দ করতেন উদিতজী। কিন্তু সে গুড়ে বালি। আদিত্য সাফ জানিয়ে দিয়েছেন যে সবই টিআরপির মায়া। নেহা শুধুমাত্র তার ভালো বন্ধু। সম্প্রতি আদিত্য নারায়ন তার বিয়ের দিনক্ষণ ঘোষণা করলেন। প্রায় ১০ বছরের পুরনো বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন আদিত্য-শ্বেতা।

কোভিড পরিস্থিতির জন্য বিয়ে মন্দিরেই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য-শ্বেতা। ঘরোয়া পরিবেশেই এই বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আদিত্য নিজে। তবে, করোনার ভয়াবহ পরিস্থতি থেমে গেলে, বড় করে রিসেপশনের আয়োজন করা হতে পারে বলে ইঙ্গিত দেন আদিত্য নারায়ণ।

এদিকে আদিত্যের বিয়ের খবরের পাশাপাশি নেহা কক্করের বিয়ের খবরের গুঞ্জন উঠছে। নেহাও নাকি তাঁর পাঞ্জাবী গায়ক বন্ধু রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন দিল্লিতে। তবে সেখানে আদিত্য উপস্থিত থাকবেন না বলেও জানিয়েছেন। সম্প্রতি তিনি বুকে ও কাঁধে চোট পেয়েছেন, তাই কোনোভাবেই বাড়ির বাইরে পা রাখছেন না আদিত্য। তবে, নেহার বিয়েতে হাজির না হতে পারলেও, প্রিয় বান্ধবীর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা আগেভাগেই জানান উদিত-পুত্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026