নিউজ

Imd alert: ১২টি রাজ্যে বজ্রঝড় এবং বৃষ্টির সতর্কতা, কি হতে চলেছে পশ্চিমবঙ্গে?

সারাদেশে আবহাওয়া পরিবর্তন অব্যাহত। সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে উত্তর ভারতের অনেক রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। অনেক রাজ্যেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, রাজধানী দিল্লিতে দেখা যাবে বৃষ্টি। একই সাথে উত্তরপ্রদেশের আবহাওয়া অন্যরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব এবং রাজধানী দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজস্থানে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাত এবং বৃষ্টিপাতের প্রক্রিয়া অব্যাহত থাকবে পাহাড়ি এলাকায়। পূর্বাঞ্চলীয় রাজ্য অসম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূমিধস এবং বজ্র ঝড়ের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

দক্ষিণের রাজ্যে এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কেরালা কর্ণাটক তামিলনাড়ু, মধ্য মহারাষ্ট্র এবং বিদর্ভ এলাকায় বৃষ্টির সতর্কতা রয়েছে। তাপ প্রবাহের সর্তকতা রয়েছে মধ্যপ্রদেশ ছত্রিশগড় পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খন্ডে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তেলেঙ্গানায় আকাশে রয়েছে মেঘ তবে কিছু কিছু এলাকায় হিট স্ট্রোক এর সতর্কতা জারি করা হয়েছে। নয়ডা এবং মিরাটে জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা। লখনৌতে রোদ ছায়ার খেলা চলছে। সেই এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং সেই কারণে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরাখণ্ডে আগামী দিনে প্রচন্ড গরমের সর্তকতা জারি করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরাখণ্ডের প্রত্যেকটি জেলায় সমতল ভূমিতে তাপমাত্রার বাড়ার সম্ভাবনা রয়েছে। ক্রমাগত গরম বাড়বে। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রী সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন পর্যন্ত পাহাড়ী এবং সমতল এলাকায় তাপমাত্রা ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। ২৫০০ মিটার উচ্চতর এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026