ভারতে এই মুহূর্তে প্রায় ৮ হাজারের বেশি রেলস্টেশন রয়েছে। দেশের প্রায় প্রতিটি কোনায় রেলস্টেশন রয়েছে। ভারতে এমন কিছু রেলস্টেশন রয়েছে যার সঙ্গে ইতিহাসও জড়িয়ে রয়েছে। এরকম একটি রেল স্টেশন হলো সিংগাবাদ। তবে এখানে মূলত পণ্যবাহী ট্রেন চলাচল করে থাকে। এই স্টেশনটির সঙ্গে বেশ কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে। বলা হয় এই রেলস্টেশনটি নাকি ভারতের সর্বশেষ রেলস্টেশন। এই স্টেশন থেকে পায়ে হেঁটেই নাকি বিদেশে চলে যাওয়া যায়। চলো রেল স্টেশনের ইতিহাসের ব্যাপারে জেনে নেওয়া যাক।
এই স্টেশনটি পশ্চিমবঙ্গের মালদহ জেলার হাবিবপুরে অবস্থিত। এই স্টেশনের একটা বিশেষত্ব রয়েছে। এই স্টেশন থেকে বাংলাদেশের সীমান্তের দূরত্ব বলতে গেলে খুবই সামান্য। এতটাই কম যে বলতে গেলে এখান থেকে মানুষ পায়ে হেঁটে ভিন দেশে বেড়াতে চলে যেতে পারে। ভারত পাকিস্তান ভাগের পর এই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। তবে ১৯৭৮ সালে আরও একবার এই স্টেশনে ট্রেন চলাচল শুরু করে।
এই স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানি করা হয়। তবে সবথেকে বড় বিশেষত্বটি হল এই স্টেশনের সিগন্যাল থেকে মেশিন সবকিছুই ব্রিটিশ আমলে তৈরি করা। ২০০৮ সাল থেকে এই স্টেশনে যাত্রী ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। তবে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা মাত্র দুটি। সিঙ্গাবাদ স্টেশনের বোর্ডে ভারতের সীমান্ত অর্থাৎ শেষ রেলস্টেশন লেখা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…