এতদিন পর্যন্ত ভারতে মারুতি সুজুকি কোম্পানির বেস্ট সেলিং গাড়ি ছিল Alto। কিন্তু এখন সম্প্রতি এই গাড়ির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Maruti Suzuki। এর ফলে একটা বিরাট অংশের মানুষ কিছুটা হলেও আশাহত হয়েছেন। এই গাড়িটি ছিল ভারতের সবথেকে সস্তা চার চাকার গাড়ি। যদিও আশাহত হওয়ার কারণ নেই, কারণ এবারে অলটো বিক্রিকে ছাপিয়ে গিয়েছে মারুতি সুজুকির আরেকটি চারচাকা গাড়ি। চলুন সেই গাড়ির ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিত।
২০২৩ সালের মার্চ মাসে গাড়ি বিক্রি পরিসংখ্যান অনুযায়ী, maruti suzuki এর বেস্ট সেলিং কার এই মুহূর্তে সুইফট। অলটো সিংহাসন থেকে সরে যাবার পরে এই মুহূর্তে সুইফট ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে উঠেছে। মার্চ মাসে ১০০০০ এর বেশি ইউনিট বিক্রি হয়েছে এই গাড়ির। সর্বমোট পরিসংখ্যান দেখতে গেলে, মার্চ মাসে ১৭৫৫৯টি সুইফট গাড়ি বিক্রি করেছে মারুতি সুজুকি। বর্তমানে সারাদেশে জনপ্রিয়তার শিখরে রয়েছে এই চার চাকা গাড়ি। উল্লেখযোগ্য বিষয়টি হলো, এই গাড়িটির দাম খুব একটা হাইফাই কিছু নয়। বাজারে মারুতি সুজুকি সুইফট গাড়ি এক্স শোরুম দাম ৫.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এবং সর্বাধিক দাম হতে পারে ৯.০১ লক্ষ টাকা।
এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ২৯ ব্রেক হর্স পাওয়ার তৈরি করতে পারে। সঙ্গে এদের দুই ধরনের ট্রান্সমিশন পাওয়া যায়। প্রথমটি হল ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং আরেকটি হল অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। মারুতি সুজুকি সুইফটের মাইলেজ ২৩ কিলোমিটার। পেট্রল ইঞ্জিন ছাড়াও এই গাড়িটি সিএনজি বিকল্পে বাজারে পাওয়া যায়। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই গাড়ির হাইব্রিড ইঞ্জিন বাজারে আসতে চলেছে। শক্তিশালী হাইব্রিড মোটর যোগ হবার ফলে মারুতি সুজুকি সুইফট ৩৫ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে বলে দাবি করছে কোম্পানি। ২০২৪ সালে বাজারে মারুতি সুজুকি সুইফট হাইব্রিড লঞ্চ করতে পারে বলে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…