ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১৯৩০ সাল থেকেও ভয়ংকর হবে বর্তমান আর্থিক পরিস্থিতি, উদ্বেগ বাড়ালেন আইএমএফ প্রধান

১৯৩০-এর দশকের আর্থিক মহামারির চেয়েও মারাত্মক আকার ধারণ করবে করোনা পরবর্তী আর্থিক মন্দা। ৯ এপ্রিল বৃহস্পতিবার এমনই জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা। কোভিড -১৯ সংকট থেকে অর্থনৈতিক বিপর্যয় রোধে আরও বেশি আর্থিক সংস্থানের আহ্বান জানিয়েছেন তিনি।

করোনা ভাইরাস দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তা বন্ধ করতে সমন্বিত রাজস্ব ও আর্থিক বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আইএমএফ প্রধান। আইএমএফ-এর ওয়েবসাইটে পোস্ট করা একটি ব্লগ বার্তায় জর্জিভা বলেন, ‘১৯৩০ এর দশকে মহামন্দার পর থেকে বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ অর্থনৈতিক পতন দেখা যাবে ২০২০ সালে করোনা পরবর্তী সময়ে।’ একইসঙ্গে তিনি আরও জানান, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি গত শতাব্দীর মহামন্দার তুলনায় বড় অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি করবে। তা পুনরুদ্ধারের জন্য ব্যাপক সহায়তার প্রয়োজন হবে।’

তিনি সমস্ত দেশকে সতর্ক করে বলেন, ‘২০হ০ সালে বিশ্বব্যাপী আর্থিক প্রবৃদ্ধি তীব্র ঋণাত্মক হয়ে উঠবে।’ আইএমএফ-এর ১৮০ সদস্য দেশের মধ্যে ১৭০ সদস্যের মাথাপিছু আয়ের হ্রাস ঘটবে। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, আমরা মহামন্দার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিণতির প্রত্যাশা করছি।’ পরিস্থিতি ভালো হলেও অর্থনৈতিক মন্দা আটকানো যাবে না। তাই আর্থিক ধাক্কা কাটাতে দেশের সরকারের প্রতি জীবনযাত্রার ধরন পাল্টানোর পরামর্শ দেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026