নিউজ

স্বাস্থ্য প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা কেন্দ্রের

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। যেখানে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,০০০ এর কাছাকাছি। এই পরিস্থিতিতে বড়সড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। জাতীয় ও রাজ্য স্তরে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ‘কোভিড-১৯ এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড হেলথ সিস্টেম প্রিপেয়ার্ডনেস প্যাকেজ’-এর অধীনে এই টাকা দেওয়া হবে। তিনটি দফায় এই টাকা দেবে সরকার। ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম দফা, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দ্বিতীয় দফা এবং ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তৃতীয় দফায় এই টাকা দেওয়া হবে।

এই টাকা দিয়ে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। যেমন- করোনা চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরি, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অক্সিজেন সরবরাহ করা ইত্যাদি।

এই বিষয়ে ডাইরেক্টর অব ন্যাশনাল হেলথ মিশনের তরফে এক সার্কুলার জারি করে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে জরুরিভিত্তিক ব্যবস্থা নিতে হবে। এই কারণে একটি তহবিল গড়া হয়েছে। এটি দিয়ে আমরা জাতীয় ও রাজ্যস্তরে স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলব। এটির মাধ্যমে রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করা সহজ হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026