বিনোদন

সদ্য বিয়ে হয়েছে গায়িকার, এরইমধ্যে ইমনের জীবনে নতুন ক্রাশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

কিছুদিন আগেই গায়িকা ইমন চক্রবর্তী (Iman chakraborty) ও সুরকার নীলাঞ্জন ঘোষ (Ghosh)-এর সামাজিক বিয়ে সম্পন্ন হয়েছে। 31 শে জানুয়ারি সকালে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন ইমন ও নীলাঞ্জন। এদিন ইমনের পরনে ছিল লাল রঙের বেনারসি শাড়ি ও হালকা গয়না। নীলাঞ্জন পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবী-পাজামা। রেজিস্ট্রি বিয়ের সময় দুজনের মালাবদল হলো। বিয়ের পর যথেষ্ট খোশমেজাজে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন নবদম্পতি। তাঁদের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগামী 2 রা ফেব্রুয়ারি হবে ইমন ও নীলাঞ্জনের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। একই দিনে রাতে হবে তাঁদের গ্র‍্যান্ড রিসেপশন। গায়ে হলুদের অনুষ্ঠানে ইমন পরেছিলেন সাদা রঙের কেরালা কটন শাড়ি ও নীলাঞ্জন পরেছিলেন সাদা-হলুদ লিনেন কুর্তা এবং কেরল-ধুতি। 2 রা ফেব্রুয়ারি বালির ‘জেঠিয়া বাড়ি’-তে শুধুমাত্র সিঁদুর দান ও মালাবদল করে সামাজিক বিয়ে সেরেছেন ইমন ও নীলাঞ্জন। বিয়ের অনুষ্ঠানে অভিষেক রায় (Abhishek Roy)-এর ডিজাইন করা লাল বেনারসী পরেছিলেন ইমন। অপরদিকে নীলাঞ্জন পরেছিলেন লাল-সাদা পাঞ্জাবী। বিয়ের অনুষ্ঠান চুকে যেতেই ইমন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তুমুল নাচ করলেন ‘টুম্পা সোনা’ গানে। ইমন ও নীলাঞ্জনের ‘হ্যাপেনিং’ বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জী (srijit Mukherjee), সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন (srabani sen) প্রমুখ। ইমন ও নীলাঞ্জনের প্রি-ওয়েডিং ফটোশুটের ছবি দিয়ে বিয়েবাড়ির ডেকোরেশন করা হয়েছিল।

কিছুদিন আগেই ইমন ও নীলাঞ্জন প্রি-ওয়েডিং ফটোশুট করিয়েছেন। ফটোশুটের ছবিগুলি ইমন ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি সুরে সুরে ছুঁয়ে যেতে চান তাঁর ভালোবাসাকে। ছবিগুলিতে মূলত সাদা রঙের পোশাক ব্যবহার করেছেন ইমন ও নীলাঞ্জন। ইমন কয়েকটি ছবিতে পরেছেন সাদা শাড়ি, কয়েকটি ছবিতে পরেছেন সাদা আনারকলি। নীলাঞ্জন পরেছেন সাদা রঙের পাঞ্জাবি, কখনো সাদা ব্লেজার। ইমন ও নীলাঞ্জনে ছবিগুলির প্রশংসা করেছেন নেটিজেনরা।

অক্টোবর মাসে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষের এনগেজমেন্ট হয়েছে। নীলাঞ্জন ও ইমনের কর্মসূত্রে দীর্ঘদিনের আলাপ থাকলেও তাঁদের প্রেমের বয়স বেশি নয়। এর আগে যখন ইমন ও নীলাঞ্জনের প্রেমের গুঞ্জন টলিউডের বাতাসে ভাসছিল তখন ইমন তা নিছক গুজব বলে উড়িয়ে দেন। তিনি জানিয়েছিলেন , তাঁর সম্পর্কের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানাবেন। সেইমতো নীলাঞ্জনের সাথে বাগদান পর্ব সারা হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইমন। ইমন ও নীলাঞ্জনকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের গোড়ায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা রয়েছে ইমন ও নীলাঞ্জনের। নীলাঞ্জনের সঙ্গে ইমনের নজরুলগীতির মিউজিক ভিডিও ‘পরদেশী মেঘ’-এ একসাথে কাজ করেছেন ইমন ও নীলাঞ্জনের। এছাড়া ইমনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ করেছেন নীলাঞ্জন।

কিন্তু এত কিছুর পরেও ইমন ভোলেননি তাঁর ক্রাশকে। সম্প্রতি ইন্সটাগ্রামে লাল রঙের সানগ্লাস পরে পাউট করে নিজের ক্রাশের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন ইমন। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁর ক্রাশকে তিনি খুব ভালোবাসেন। ছবিতে ইমন ট‍্যাগ করেছেন আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee)-কে। কারণ আবীরই যে ইমনের ক্রাশ। প্রকৃতপক্ষে, পুরোটাই মজার ছলে করেছেন ইমন। এই মুহূর্তে ‘জি বাংলা সারেগামাপা’-র সঞ্চালক আবীর এবং শোয়ের বিচারক হলেন ইমন।

এর আগে গায়ক শোভন গাঙ্গুলী(shovan Ganguly)-এর সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্কে ছিলেন ইমন। বয়সের ফারাক থাকা সত্ত্বেও ইমন ও শোভনের রসায়ন ইন্ডাস্ট্রির চর্চার বিষয় হয়ে উঠেছিল। এমনকি জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’-এ গেম শোয়ের অ্যাঙ্কর অভিনেত্রী রচনা ব্যানার্জি(Rachana Banerjee)ইমন ও শোভনকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে ইমন ও শোভনের সম্পর্ক ভেঙে যায়। এরপর নীলাঞ্জনের সঙ্গে সম্পর্ক শুরু হয় ইমনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026