রাজ্য

দল ত্যাগিরা সম্মান পাননি, দলের খেয়াল রাখা উচিত, ভোটের আগে ফের ‘বেসুরো’ শতাব্দি

বেশ কয়েকদিন হল নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে ভোটের সম্পূর্ণ নির্ঘণ্ট। ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ সিডিউল। আর আজকেই ঘোষণা হতে চলেছে তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা। তারই মধ্যে শুক্রবার দলের বিরুদ্ধে আবারো বেসুরো মন্তব্য করে জল্পনা উস্কে দিয়েছেন তৃনমূলের তারকা সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। শতাব্দি রায় বলছেন, তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি আরো বলেছেন, “দল থেকে যারা বেরিয়ে গিয়েছেন, তারা সম্মান পাননি। নেতা এবং দল উভয়ের পরস্পরের প্রতি সম্মান দেখানো উচিত। দলের উচিত তাদের কথা একটু ভাবা এবং তাদের সমস্যার সমাধান করা।” ফলে স্বভাবতই বিধানসভা নির্বাচনের আগে নতুন করে চাপে পড়েছে শাসক শিবির।

তারাপীঠে পুজো দিয়ে দলের কর্মীদের সঙ্গে কথা বলেন শতাব্দী রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, দলের খারাপ সময়ে কোনো নেতাকর্মীর দল ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত নয়। দলের কর্মীদের উচিত এই সময়ে নেত্রীর পাশে থাকা এবং এই খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করা। তবে শতাবদি রায় কিন্তু নিজেও আগে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দেবার জল্পনা উস্কে দিয়েছিলেন।

জোড়া ফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখানো প্রায় পাকা হয়ে গিয়েছিল, কিন্তু তারই মধ্যে নাটকীয় রদবদল ঘটে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের হস্তক্ষেপে। দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করার পর অভিষেকের ভূয়শী প্রশংসা করে তৃণমূল দলে থেকে যান সাংসদ শতাব্দি রায়। অন্যদিকে বীরভূমের সাংসদ তার ক্ষোভের বিষয়গুলি সমাধান করার কথা জানিয়েছেন দলকে।

তিনি বলেছেন, “ভোটের আগে বাংলার স্বার্থে আমরা গোটা তৃণমূল পরিবার এক হই, লড়াই করি।” আর এই সুর নরম করার পরেই হঠাৎ করে শতাব্দি রায়ের হাতে চলে আসে দলের রাজ্য স্তরের একটি গুরুত্বপূর্ণ পদ। ফলে, রাজনৈতিক মহলের মতামত ছিল, ধ্বনি টিকিয়ে রাখার জন্য শতাব্দী রায় কে এই পোস্ট অফার করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তার পরেও সম্মান ও সম্মান নিয়ে দলের বিরুদ্ধে আবারো মন্তব্য করলেন শতাব্দি রায়। তবে কি আবার দল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হলো? প্রশ্ন করছে রাজনৈতিক মহলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026