দেশে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৫,০০০ এরও বেশি, মৃত্যু হয়েছে ৫০০-এরও বেশি। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার প্রকোপের জেরে দ্বিতীয় দফার লক ডাউন ঘোষণা করেন। যার মেয়াদকাল আগামী ৩রা মে পর্যন্ত। এদিকে বিমান মন্ত্রক জানিয়ে দিয়েছে, আগামী ৩রা মে-এর পরও আন্তর্জাতিক বিমান পরিষেবা সচল হবে কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই বিমান সংস্থাগুলিকে অনুরোধ, সরকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বুকিং গ্রহন করা না হয়। তাই আগামী ৩রা মে-এর পর রেল ও বিমান পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা কম।
শনিবার বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইট করে এমন কথা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফার লক ডাউন ঘোষণার পর দিনই বিমান সংস্থাগুলিকে ডিজিসিএ-র পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়,প্রথম দফার লক ডাউনের সময় যে টিকিট বুক করা হয়েছিল তার পুরো মূল্য ফেরত দিতে। বিমান সংস্থাগুলি তাদের কর্মীদের মোট বেতনের থেকে আংশিক বেতন ছাঁটাই করছে।
গত শনিবার, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ট্রেন ও বিমান পরিষেবা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাই ৩রা মে-এর পর ট্রেন ও বিমান পরিষেবা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এদিকে কর্মীদের বেতনের ১০ থেকে ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পাইস জেট সংস্থা। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে নোটিশ জারি হয়েছে, আগামী তিনমাস কর্মীদের বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…