কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝেই প্রথম সন্তানের মুখ দেখলেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি খান্না। গত ১৫ই এপ্রিল তার কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই খুশির খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। বর্তমানে দেশের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও সবকিছু ভালোভাবেই মিটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই।
সুখবর আসার পরই আনন্দের হিল্লোলে ভেসে ওঠে বলিপাড়া, সাধারন মানুষ থেকে সেলিব্রিটি সকলেই স্মৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় রয়েছেন মৌনি রায়, দিয়া মির্জাসহ আরও অনেকে। সন্তানসম্ভবা থাকাকালীন এই অভিনেত্রী তার গর্ভাবস্থার বহু ছবি এবং মাতৃত্বকালীন ‘বেবি কিক’ এর ভিডিও সবটাই পোষ্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
২০১৭ সালে টেলিভিশন জগতেরই আর এক অভিনেতা গৌতম গুপ্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্মৃতি। বিয়ের তিনবছর পর নতুন অতিথির আগমনে উচ্ছসিত উভয়েই। উল্লেখ্য, ‘মেরি আশিকি তুমসে হি’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন এই অভিনেত্রী। সন্তানসহ নিজেদের একটি ছবি ইনস্টাগ্রামে ইতিমধ্যে পোস্টও করেছেন গৌতম, বাবা হিসেবে পরিবারের নবাগতাকে তিনি সাদরে বরন করে নিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…