গত কয়েকদিনে নতুন করে উত্তেজনা ভারত-পাকিস্তানে। এক দিকে কড়া নিষেধাজ্ঞার কবলে কাশ্মীর। অপর দিকে কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখার কাছে বিপুল সেনা সমাবেশ করেছে ভারত। কম্যান্ডো বাহিনীও মোতায়েন হয়েছে। চৌকিবালের স্থানীয় বাসিন্দাদের দাবি যে গত দু’মাস ধরে কেবল সেনার কনভয় যেতে দেখা গিয়েছে টাংধর ও কেরনের দিকে। বাসিন্দাদের উপরেও চলছে নজরদারি। চৌকিবালের বাসিন্দা ছাড়া বাইরের কাউকে সে দিকে যাওয়ার অনুমতি দিচ্ছে না সেনা।
চৌকিবাল ও আশপাশের এলাকার সেনার মালবাহক, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অস্থায়ী কর্মী ও সেনার অন্যান্য বিভাগের কর্মীদের দু’মাস ধরে তাঁদের বাড়িতেই থাকতে নির্দেশ দিয়েছে সেনা। বফর্স কামান আর গোলাবারুদ নিয়ে সেনার অনেক গাড়িকে নিয়ন্ত্রণরেখার দিকে যেতে দেখা গিয়েছে, বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সূত্রের খবর, কুপওয়ারার উপত্যকার বাইরে থেকে প্যারা কম্যান্ডো বাহিনীর একাধিক ইউনিটকেও মোতায়েন করা হয়েছে। অপরদিকে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, “পাকিস্তান যুদ্ধ শুরু করবে না এবং কোনো আন্তর্জাতিক আইনও ভাঙবে না। কিন্তু ভারত যুদ্ধ শুরু করলে সেটা পাকিস্তান শেষ করবে।”
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…