প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, জেনে নিন বিস্তারিত
অরূপ মাহাত: পুরানো প্যান কার্ডের ডিজাইন বদলে একেবারে নতুন রূপে প্যান কার্ড আনতে চলেছে আয়কর দপ্তর। সুরক্ষার কথা মাথায় রেখে এরই সাথে যোগ হচ্ছে আরও কিছু নতুন ফিচার। এবং এটি একেবারে ট্যাম্পার প্রুফ হিসেবে তৈরী করা হবে বলে জানা যাচ্ছে।
একই সঙ্গে কার্ডে হিন্দি ও ইংরেজি দুটি ভাষাতেই ব্যক্তি সম্পর্কে তথ্য থাকবে। ঠিক কবে নাগাদ এই কার্ড হাতে সে বিষয়ে সঠিক ভাবে কোন কিছু না জানালেও, এই ধরনের কার্ড যে বাজারে আসতে চলেছে তার সত্যতা স্বীকার করেন আয়কর দপ্তরের শীর্ষস্থানীয় এক আধিকারিক।
নতুন এই কার্ডে থাকছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। যার সাহায্যে খুব সহজেই কার্ড ব্যবহারকারীদের সমস্ত তথ্য যাচাই করা যাবে। নতুন কার্ডের জন্য যারা আবেদন করেছেন তারাই এই সমস্ত সুবিধা পাবেন। তবে যাদের পুরানো কার্ড রয়েছে তারাও আবেদন করে কার্ড বদলে নিতে পারবেন বলে জানা যাচ্ছে।
নতুন এই কার্ডটি তৈরীর দায়িত্বে যৌথভাবে রয়েছেন এনএসডিএল ও ইউটিআইআইটি এসএল। আগামী জানুয়ারি মাসের মধ্যে কার্ডটি বাজারে ছাড়ার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…