নিউজ

জি- ৭ বৈঠকে মুখোমুখি মোদী ও ট্রাম্প, কাশ্মীর নিয়ে পাশে থাকার আশ্বাস আমেরিকার!

অরূপ মাহাত: জি-৭ বৈঠকে যোগ দিতে বর্তমানে ফ্রান্সে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকও সেরে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী। জি- ৭ এর মঞ্চকে নিজেদের সমর্থন আদায়ের কাজে লাগালেন বুদ্ধিমত্তার সাথে।

কাশ্মীর ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের দরজায় দরজায় ঘুরে ভারতের বিরোধিতা করে গেছে পাকিস্তান। ভারতের সিদ্ধান্তে কাশ্মীরে সমস্যার সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কায় সমস্ত দেশকে বোঝানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল তারা। কিন্তু তাদের সে প্রচেষ্টা কার্যত মুখ থুবড়ে পড়ে। পাক বন্ধু চিনও একসময় হাত সরিয়ে নেয়। এমন সময়ে ভারত আমেরিকার দৌত্য সমস্যায় ফেলতে পারে পাকিস্তানের প্রশাসনকে।

জি- ৭ বৈঠকে যোগ দিতে এসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠক শেষে, আজ, সোমবার নরেন্দ্র মোদী জানান, ‘কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যা। এর মধ্যে অন্য কোন দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই।’ ভারতের প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর নিয়ে সমস্ত কিছু আমাকে বলেছেন। ওখানে সমস্যা নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজনে পাকিস্তানের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারবে ভারত।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026