কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে বার বার ব্যর্থ হয়েছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ এবং একাধিক দেশ মুখ ফিরিয়ে নিলেও জম্মু-কাশ্মীর ইস্যুতে এখনও হার মানতে নারাজ ইমরান খান সরকার। জম্মু-কাশ্মীর নিয়ে ভারতকে জব্দ করার চেষ্টায় এবার ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকী আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যপথ, যা পাকিস্তান হয়ে গিয়েছে, তাও বন্ধ করে দেওয়া নিয়েও আলাপ আলোচনা চলছে। মঙ্গলবার টুইটারে এমনই জানালেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতে ভারত বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল। বালাকোট হামলার পর গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান৷ এরপর গত ১৬ জুলাই আবার আকাশপথ খুলে দেয় পাকিস্তান৷ তবে নিজেদের ওই সিদ্ধান্তে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে। প্রায় ১৪০ দিন আকাশ সীমা বন্ধ রাখার ফলে ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল পাকিস্তানের।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…