নিউজ

বিধানসভা নির্বাচনে এতো টি আসনে জয়লাভ করবে তৃণমূল, জানুন আসনের সংখ্যা!

রাজীব ঘোষ: লোকসভা নির্বাচনে ৪২ এ ৪২ পাওয়ার দাবি করেছিল তৃণমূল কংগ্রেস।কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেল পূর্বে যে সংখ্যায় সাংসদ ছিল তৃণমূলের,এই নির্বাচনে সেই সংখ্যা থেকে অনেক কমে গিয়ে তৃণমূলের আসন দাঁড়িয়েছে ২২-এ।বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, বিধানসভা নির্বাচনে ২৫০ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস তৃতীয় বার সরকার গঠন করবে।

তিনি বলেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন বদলা নয়, বদল চাই।যদি সেই সময় বদলার রাজনীতি করতাম, তাহলে এখন যারা বড় বড় কথা বলে বাজার গরম করার চেষ্টা করছেন, তাদের দেখা পাওয়া যেতো না।লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে।রাজ‍্যে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছে।বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করছেন।রাজ‍্যে বিধানসভা নির্বাচন বেশি দেরি নেই।ফলে তৃণমূলকে সংগঠনের শক্তি বৃদ্ধি করার জন্য দলের নেতারা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন।তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সোনার বাংলাকে অশান্ত করতে চাইছে।বড় বাবুদের লড়াইটা আমাদের সঙ্গে।আমরা সবাই মিলে পার্টির সম্মান রক্ষা করবো।মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যেতে দেবো না।

নেত্রী নির্দেশ দিলে ছাত্র-যুবরা তাদের মাঠে নামার আগেই দশ গোল দেবো।বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, অভিষেক বলেছিলেন লোকসভা নির্বাচনে অর্জুন সিং এবং সৌমিত্র খানকে আড়াই লাখ ভোটে হারাবেন।তা না হলে রাজনীতি ছেড়ে দেবেন।আগে নিজের কথাটা রাখুন।লোকসভাতেও ৪২ এ ৪২ পাবে বলে বলেছিলেন।সেই আশা পূরণ হয়নি।বিধানসভাতেও সেটাই হবে।অভিষেক যত আসন বাড়িয়ে বলবেন, ততই আসন কমতে থাকবে।দলনেত্রীর ভাইপো ছাত্র-ছাত্রীদের বোঝাতে চেয়েছেন লোকসভা ভোট আর বিধানসভা ভোট এক নয়।তাই অভিষেক এই বক্তব্য রেখেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026