নিউজ

বিপদ বাড়ছে কলকাতায়, ১০ দিনে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে তিনগুণ

রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। সরকারি হিসেবে জানা যাচ্ছে, মাত্র ১০ দিনে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে তিনগুণ। ২রা জুন কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩৫১। ১২ই জুন সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১০৯ টি। অর্থাৎ মাত্র ১০ দিনেই কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে তিনগুণ। গোটা রাজ্যের নিরিখে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা গত ১০ দিনে বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২রা জুন গোটা রাজ্যে কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৮৪৪, মাত্র ১০ দিনের মধ্যে ১২ই জুন সেই সংখ্যা হয়েছে ১৮০৯।

কন্টেইনমেন্ট জোনের সংখ্যা এত ব্যাপক হারে বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় রাজ্য সরকার। বিশেষত ১লা জুন থেকে রাজ্য জুড়ে আনলক-১ চালু হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। সরকারি পরিসংখ্যান বলছে, পুরুলিয়াতে গত ২রা জুন একটিও কন্টেইনমেন্ট জোন ছিলনা, এখন পুরুলিয়াতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ টি। একই ভাবে পূর্ব বর্ধমানে ৩ থেকে বেড়ে হয়েছে ১০৩। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতেও বেড়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা।

উত্তর ২৪ পরগণাতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২১৯ এবং দক্ষিণ ২৪ পরগণাতে ৩০ থেকে বেড়ে হয়েছে ৬১। জেলাগুলির মধ্যে ব্যতিক্রম হাওড়া। সেখানে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়েনি। ২রা জুন হাওড়াতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৭৬ এবং এখনও সেই একই আছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে যত বেশি ফিরছে সেখানেই তত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মাঝে আনলক চালু হয়ে যাওয়ায় আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছেনা সংক্রমণ। এখন সরকার এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026