ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

করোনা আবহে মধ্যবিত্তের সংকট কাটাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তিন মাসের রান্নার গ্যাসের দাম গ্রাহকদের একাউন্টে পাঠানোর ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। পরপর ২ মাসে গ্যাস তোলার আগেই এই টাকা ঢুকেছে গ্রাহকদের একাউন্টে। কিন্তু এ মাসে উজ্জ্বলা যোজনার সেই টাকা আগাম আর মিলবে না বলে জানা গেছে। তার পরিবর্তে গ্যাস কেনার পরই সেই অর্থ জমা হবে গ্রাহকদের একাউন্টে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন জারি হলে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা কাটাতে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসের শুরুতে বাজারদর অনুযায়ী ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম গ্রাহকদের একাউন্টে ঢুকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা গুলো। সেই মতো এপ্রিল মাসে উপভোক্তাদের একাউন্টে জমা হয় নির্দিষ্ট অর্থ। তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি শর্ত। প্রথম মাসে গ্যাস তুললে তবেই মিলবে পরের দুই মাসের অর্থ।

সরকারের সিদ্ধান্ত মতো এপ্রিল মাসে যে সমস্ত গ্রাহক গ্যাস তুলেছিলেন, তাদের একাউন্টে মে মাসেও গ্যাসের টাকা জমা হয়ে যায়। সেই হিসেবে মে মাসে যারা গ্যাস তুলেছিলেন, জুন মাসেও তাদের একাউন্টে টাকা ঢোকার কথা ছিল। কিন্তু গ্রাহক ও ডিলাররা অভিযোগ করেন, মে মাসের টাকা খরচ করে জুন মাসের টাকা পাননি গ্রাহকরা। তেল সংস্থা গুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জুন মাসে গ্যাস কেনার পরই সেই টাকা ঢুকবে গ্রাহকদের একাউন্টে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026