খেলা

Virat Kohli: শততম টেস্টে রেকর্ড গড়লেন কোহলি, শেওয়াগ-গাভাস্কারকে পেছনে ফেলে অর্জন করলেন এই কৃতিত্ব

আজ শ্রীলংকার বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ভারতের রান মেশিন বিরাট কোহলি। শততম টেস্টে শতরানের প্রত্যাশা ব্যর্থ হলেও আবারো একটি রেকর্ড নিজের নামে যুক্ত করলেন তিনি। ভারতীয় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৮০০০ রান করার গৌরব অর্জন করেছেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ষষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেল তিনি। তবে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড নিজের নামে করেছেন তিনি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শচীন টেন্ডুলকার ১৫৪ ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

সেখানে ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ১৬৯ ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত ৮০০০ রানের মালিক হয়েছেন। এছাড়া এই এলিট ক্লাবে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেওয়াগ এবং সুনীল গাভাস্কার নিজেদের নাম লিখিয়েছেন। শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বিরাট কোহলির যখন সংগ্রহ ৩৮, ঠিক তখনই কিংবদন্তিদের তালিকায় নিজের নাম লিখে ফেলেছেন রান মেশিন। যদিও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৮০০০ রানের গণ্ডি পার করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এবার তার দেশের দলের বিরুদ্ধে সেই এলিট ক্লাবে নাম লেখালেন বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এলিট ক্লাবে প্রবেশ করলেও শততম ম্যাচে শতরানের ইনিংস থেকে বঞ্চিত হলেন তিনি। এই নিয়ে টানা দুই বছরেরও বেশি সময় ধরে শতরানের ইনিংস নেই তার ব্যাট থেকে। আজ শ্রীলংকার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৪৫ রানে ফিরতে হয়েছে সাজঘরে। অন্যদিকে হনুমা বিহারি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ৫৮ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মাত্র ২৯ রানে সাজঘরে ফেরেন তিনি। শ্রেয়াস আইয়ার দলের খেলায় যুক্ত করেছেন আরো ২৭ রান। তবে স্বস্তির খবর, বর্তমানে ভারতীয় দল সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে বসে রয়েছে।

Rahit Roy

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026