করোনা ভাইরাসের সংক্রমণে অতিষ্ঠ গোটা বাংলা। প্রতিদিন প্রায় ২০ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এছাড়া দৈনিক মৃত্যুর হার সেঞ্চুরির গণ্ডি ছাড়িয়ে গেছে। হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না। এক কথায় বলতে গেলে বিভীষিকাময় পরিস্থিতির মাঝে রাজ্য সরকার। তাই এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বড়সড় পদক্ষেপ নিল মমতা সরকার। আজ নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আগামী ২ সপ্তাহের জন্য ‘কার্যত’ লকডাউন ঘোষণা করেছে।
আগামীকাল অর্থাৎ ১৬ মে রবিবার সকাল ৬ টা থেকে ৩০ মে সন্ধ্যে ৬ টা অব্দি এই লকডাউন জারি থাকবে। এই লকডাউনে বন্ধ থাকবে বাস পরিষেবা ও ফেরি পরিষেবা। এছাড়া কিছুদিন আগে থাকতেই সম্পূর্ণ বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। এরপর সেই লোকাল ট্রেনের বন্ধ থাকার সময়সীমা বাড়ানো হলো। বন্ধ থাকবে কলকাতা মেট্রো পরিষেবা। এছাড়া ফেরি পরিষেবা আগামী ১৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে। সেই সাথে অটো বা ট্যাক্সি, অ্যাপ ক্যাব পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তাহলে প্রশ্ন উঠছে যে জরুরিভিত্তিতে কোথাও যাতায়াত করতে হলে কি হবে?
এই বিষয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছে যে জরুরী পরিষেবা সাথে যুক্ত সমস্ত গাড়িকে ছাড় দেওয়া হবে। তাদের মধ্যে আছে চিকিৎসক, সংবাদমাধ্যম, হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি। এছাড়া চালু থাকবে বিমানবন্দর থেকে গাড়ি বা টার্মিনাল পয়েন্ট থেকে গাড়ি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…